আপনার সন্তানের ডিভাইসে সংবেদনশীল ছবি ও ভিডিও চেক করা
“যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” ফিচারটি ব্যবহার করে, আপনি আপনার সন্তানকে সংবেদনশীল ছবি ও ভিডিও দেখা বা শেয়ার করা থেকে সুরক্ষিত রাখতে পারবেন। যদি “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” ফিচারটির মাধ্যমে শিশুর পাঠানো বা প্রাপ্ত কোনো ছবি বা ভিডিওতে নগ্নতা শনাক্ত হয়, তাহলে তা ঝাপসা করে দেওয়া হয় এবং তাকে সতর্কবার্তা সহ সাহায্য পাওয়ার অপশন দেখানো হয়। ডিভাইসের ওপর নির্ভর করে, “যোগাযোগ সুরক্ষা” ফিচারটি মেসেজ, AirDrop এবং কন্ট্যাক্টের মতো অ্যাপে কাজ করে। শেয়ার্ড ছবি ও ভিডিওতে শনাক্ত হওয়া সব রক্তাক্ত বা হিংসাত্মক কন্টেন্টও ঝাপসা করে দেওয়া হয়।
দ্রষ্টব্য: 18 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” ফিচারটি ডিফল্টরূপে চালু থাকে (দেশ বা অঞ্চল অনুসারে এই বয়সসীমা ভিন্ন হয়)। “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” ফিচারটি সম্পর্কে আরও তথ্যের জন্য, শিশুর Apple ডিভাইসে “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” সম্পর্কে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
আপনার সন্তানের অ্যাকাউন্ট সেটিংস খুলতে:
iPhone বা iPad-এ: সেটিংস অ্যাপে যান, “পরিবার”-এ ট্যাপ করুন, তারপর আপনার সন্তানের নামে ট্যাপ করুন।
Mac-এ: সিস্টেম সেটিংসে যান, “পরিবার”-এ ক্লিক করুন, তারপর আপনার সন্তানের নামে ক্লিক করুন।
“যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা”-তে ট্যাপ বা ক্লিক করুন, তারপর এটি চালু বা বন্ধ করুন। আপনাকে হয়তো আপনার সন্তানের স্ক্রিন টাইম পাসকোড লিখতে হতে পারে।
আপনি অ্যানালিটিক্স এবং ব্যবহারের ডেটা শেয়ার করে Apple-কে যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা উন্নত করতে সাহায্য করতে পারেন। Apple-এর সাথে কোনো মেসেজ বা মিডিয়া শেয়ার করা হয় না। “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা উন্নত করুন” অপশনটি চালু করুন।
পরামর্শ: আপনি আপনার সন্তানের সাথে ডিজিটাল সুরক্ষা এবং সেক্সটিং ও ন্যুডসের মতো বিষয় নিয়ে কীভাবে কথা বলবেন, সেই সংক্রান্ত তথ্যসূত্র দেখতে পারেন। “শিশু সুরক্ষা সংক্রান্ত তথ্যসূত্র দেখুন”-এ ট্যাপ বা ক্লিক করুন।