আপনার সন্তানের জন্য Mac সেট আপ করা
আপনার সন্তান নিজের Mac ব্যবহার করুক বা পরিবারের Mac ব্যবহার করুক, তার জন্য আলাদা ইউজার অ্যাকাউন্ট এবং Apple অ্যাকাউন্ট সেট আপ করুন, যাতে তার অ্যাপ ও তথ্য আপনার থেকে আলাদা থাকে। আপনি যদি ফ্যামিলি শেয়ারিং ব্যবহার করেন, তাহলে আপনি তার অ্যাকাউন্টের জন্য স্ক্রিন টাইম এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণ পরিচালনা করতে পারেন। শেয়ার্ড Mac-এ, আপনি আপনার সন্তানের জন্য তার নিজস্ব চাইল্ড অ্যাকাউন্ট দিয়ে নতুন ইউজার অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।
কীভাবে আপনার সন্তানের জন্য নতুন Mac সেট আপ করবেন?
আপনার সন্তানের Mac-এর ঢাকনা খুলে এবং পাওয়ার বাটন চেপে ধরে Mac চালু করুন।
“সেটআপ অ্যাসিস্ট্যান্ট”-এ স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন। সেটআপ অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আপনি Mac-এর প্রাথমিক সেটআপের গাইড পেয়ে দ্রুত আপনার Mac সেট আপ করতে পারেন, যেমন আপনার Wi-Fi নেটওয়ার্কের সাথে কানেক্ট করা, যদি আপনি আগে থেকে চাইল্ড অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করা এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করা।
সেটআপ সম্পর্কে আরও তথ্যের জন্য, দেখুন: আপনার Mac-এর জন্য “ব্যবহার শুরু করুন” গাইড খোঁজা
কীভাবে আপনার সন্তানের জন্য পরিবারের কোনো শেয়ার্ড Mac-এ ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন?
আপনার Mac-এ সিস্টেম সেটিংস অ্যাপে যান।
সাইডবারে “ব্যবহারকারী ও গ্রুপ”-এ ক্লিক করুন।
ডানদিকে “ব্যবহারকারী যোগ করুন”-এ ক্লিক করুন, তারপর অনুরোধ করা হলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড লিখুন।
“নতুন ব্যবহারকারী” (বা “নতুন অ্যাকাউন্ট”) পপ-আপ মেনু থেকে “স্ট্যান্ডার্ড” নির্বাচন করুন।
নাম এবং পাসওয়ার্ড ফিল্ড পূরণ করুন, তারপর “ব্যবহারকারী তৈরি করুন”-এ ক্লিক করুন।
কাজ শেষ হলে, আপনার Mac রিস্টার্ট করুন অথবা Apple মেনু থেকে “লগ আউট করুন” নির্বাচন করুন।
লগ-ইন উইন্ডোতে, আপনি যে নতুন অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেটি নির্বাচন করুন, তারপর তার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
সেট আপ সম্পূর্ণ করতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন। আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য আপনার Apple ID ব্যবহার করতে নির্দেশ করা হলে, আপনার নিজের Apple অ্যাকাউন্টের তথ্য না দিয়ে আপনার সন্তানের Apple অ্যাকাউন্টের তথ্য দিন। চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করা সম্পর্কে আরও তথ্যের জন্য, দেখুন আপনার সন্তানের Apple ডিভাইসের জন্য চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করা।
যদি আপনি এবং আপনার সন্তান দুজনেই একই Mac ব্যবহার করেন, তাহলে আপনার কাজ শেষ হলে আপনার ইউজার অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। আপনার Mac-এ দ্রুত ইউজারদের মধ্যে স্যুইচ করার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে।
এরপর কী?
আপনার সন্তানের ডিভাইসে থাকা সমস্ত অভিভাবকীয় নিয়ন্ত্রণ সম্পর্কে ওভারভিউ পান। দেখুন আপনার সন্তানের ডিভাইসে অভিভাবকীয় নিয়ন্ত্রণ এক্সপ্লোর করা।