আপনার সন্তানের Apple Watch-এ “স্কুলটাইম” ব্যবহার শুরু করা।
আপনার নির্বাচিত দিন এবং সময় যেমন স্কুল চলার সময়, স্কুলটাইম দিয়ে আপনার সন্তানের Apple Watch-এ নোটিফিকেশন এবং অ্যাপ ব্যবহার ব্লক করা যায়। এটি সক্রিয় হলে, তার Watch-এর ডায়ালে একটি হলুদ বৃত্ত দেখা যাবে এবং “ডু-নট-ডিস্টার্ব” চালু হবে। আপনার সন্তান মেসেজ চেক করতে বা জরুরি পরিষেবাতে কল করতে স্কুলটাইম থেকে সাময়িকভাবে বেরিয়ে আসতে পারে এবং যখনই সে এটি করবে, আপনি নোটিফিকেশন পাবেন। আপনার সন্তান কব্জি নামালে স্কুলটাইম আবার চালু হয়ে যাবে।
দ্রষ্টব্য: “আপনার সন্তানের জন্য Apple Watch” সমস্ত দেশ বা অঞ্চলে উপলভ্য নয়। উপলভ্যতা ও সমর্থিত নেটওয়ার্ক প্রোভাইডার সম্পর্কে তথ্যের জন্য, Apple Watch GPS + Cellular নিবন্ধটি দেখুন।
শুরু করার আগে
পরিবারের কোনো সদস্যের Apple Watch-এ স্কুলটাইম সময়সূচি ব্যবহার করতে, প্রথমে আপনার সন্তানের জন্য Apple Watch সেট আপ করুন। এর জন্য watchOS 7 বা এর পরবর্তী ভার্সনের এই Apple Watch মডেলগুলির মধ্যে যেকোনো একটি প্রয়োজন:
মোবাইল পরিষেবাসহ Apple Watch Series 6 বা এর পরবর্তী মডেল
মোবাইল পরিষেবাসহ Apple Watch SE (প্রথম জেনারেশন) বা এর পরবর্তী মডেল
Apple Watch Ultra, Apple Watch Ultra 2 বা এর পরবর্তী ভার্সন
এছাড়াও, প্রাথমিক Watch সেটআপের জন্য আপনার iOS 14 বা এর পরবর্তী ভার্সনযুক্ত iPhone 6s বা এর পরবর্তী মডেলের প্রয়োজন। আপনার নিজের Apple Watch-এ স্কুলটাইম ব্যবহার করতে, আপনার watchOS 7 বা এর পরবর্তী ভার্সন প্রয়োজন।
দ্রষ্টব্য: পরিবারের কোনো সদস্যের জন্য Apple Watch সেটআপ করতে মোবাইল পরিষেবা প্ল্যান থাকা বাধ্যতামূলক নয়। তবে কিছু বিশেষ ফিচার ব্যবহার করার জন্য এটি প্রয়োজন হতে পারে।
কীভাবে স্কুলটাইম সেট আপ করবেন?
Watch পরিচালনা করতে ব্যবহৃত iPhone-এ Apple Watch
অ্যাপে যান।
“আমার Apple Watch”-এ ট্যাপ করুন, তারপর “ফ্যামিলি Apple Watch”-এর নিচে একটি Watch-এ ট্যাপ করুন।
-এ ট্যাপ করুন, তারপর “স্কুলটাইম”-এ ট্যাপ করুন।
স্কুলটাইম চালু করুন, তারপর “সময়সূচি এডিট করুন”-এ ট্যাপ করুন।
আপনি যে দিন ও যে সময়ে স্কুলটাইম সক্রিয় রাখতে চান, তা Watch-এ নির্বাচন করুন।
দ্রষ্টব্য: একাধিক দিনের জন্য সময়সূচি সেট করতে, “দিন কাস্টমাইজ করুন”-এ ট্যাপ করুন।
যদি আপনি দিনে একাধিক সময়সূচি সেট আপ করতে চান, তাহলে “সময় যোগ করুন”-এ ট্যাপ করুন।
স্কুলটাইম থেকে প্রস্থান করা
আপনার সন্তান সাময়িকভাবে স্কুলটাইম থেকে বেরিয়ে যেতে পারে।
ডিসপ্লেতে ট্যাপ করুন, তারপর Digital Crown চেপে ধরে রাখুন।
“প্রস্থান করুন”-এ ট্যাপ করুন।
আপনার সন্তান যদি নির্ধারিত সময়সূচির মধ্যে “স্কুলটাইম” থেকে বেরিয়ে যায়, তাহলে সে তার কব্জি নামালে ঘড়ির ডায়ালে স্কুলটাইম আবার সক্রিয় হয়ে যায়। নির্ধারিত সময়সূচির বাইরে, পরবর্তী সময়সূচি শুরু হওয়া পর্যন্ত অথবা আপনার সন্তান কন্ট্রোল সেন্টারে স্কুলটাইমে ট্যাপ না করা পর্যন্ত স্কুলটাইম নিষ্ক্রিয় থাকে।
স্কুলটাইম কখন আনলক করা হয়েছিল তা কীভাবে দেখবেন?
Watch পরিচালনা করতে ব্যবহৃত iPhone-এ Apple Watch
অ্যাপে যান।
“আমার Apple Watch”-এ ট্যাপ করুন, তারপর “ফ্যামিলি Apple Watch”-এর নিচে একটি Watch-এ ট্যাপ করুন।
-এ ট্যাপ করুন, তারপর “স্কুলটাইম” আনলক করা দিনের, সময়ের এবং সময়কালের রিপোর্ট দেখতে “স্কুলটাইম”-এ ট্যাপ করুন।
Apple Watch-এও রিপোর্টটি দেখা যাবে। এটি দেখতে, Apple Watch-এ সেটিংস অ্যাপে
যান, তারপর “স্কুলটাইম”-এ ট্যাপ করুন।
ডিসপ্লে স্লিপ মোডে থাকলে স্কুলটাইম আবার চালু হয়ে যাবে।
পরামর্শ: আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপে যদি Apple Music ফ্যামিলি সাবস্ক্রিপশন থাকে, তাহলে আপনার সন্তান Wi-Fi বা মোবাইল ডেটা কানেকশন থাকাকালীন Apple Music শুনতে পারে। শুধু সাইড বাটনটি চাপুন, তারপর কন্ট্রোল সেন্টারে -এ ট্যাপ করুন। স্কুলটাইম থেকে বেরিয়ে যেতে, Digital Crown চেপে ধরে রাখুন, তারপর "প্রস্থান করুন"-এ ট্যাপ করুন।
এরপর কী?
আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপে যদি Apple Music ফ্যামিলি সাবস্ক্রিপশন থাকে, তাহলে শিশু Wi-Fi বা মোবাইল ডেটা কানেকশন থাকাকালীন Apple Music শুনতে পারে। এছাড়াও সে পডকাস্ট ফলো করতে এবং স্ট্রিম করতে পারে। শুরু করতে, আপনার সন্তানের Apple Watch-এ সঙ্গীত অথবা পডকাস্ট
অ্যাপ খুলুন।