স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলা: পরিবারদের জন্য একটি নির্দেশিকা
American Academy of Pediatrics এবং Apple-এর তরফ থেকে
American Academy of Pediatrics (AAP)-এর ফ্যামিলি মিডিয়া প্ল্যান পরিবারদের স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস নিয়ে আলোচনা করতে এবং তা গড়ে তুলতে সাহায্য করে। এর ফলে স্ক্রিন টাইমের সঙ্গে ঘুম, ব্যায়াম, স্কুলের কাজ এবং বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানো সময়ের ভারসাম্য বজায় থাকে। এই নির্দেশিকার মাধ্যমে জানা যাবে, AAP নির্দেশিকা বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে কীভাবে আপনি Apple ডিভাইস ও ফিচারগুলি ব্যবহার করতে পারবেন।*
ধাপ 1: স্ক্রিন টাইম নিয়ে আলোচনা শুরু করা
অভিভাবকীয় নিয়ন্ত্রণ কেন চালু করা হয়েছে তা শিশুরা বুঝতে পারলে, সেগুলি সবচেয়ে ভালো কাজ করে। কোনো সেটিংস পরিবর্তন করার আগে স্ক্রিন টাইম নিয়ে আলোচনা শুরু করলে, বাচ্চারাও নিজেদের এই পরিকল্পনার অংশ বলে মনে করে। এর ফলে ভবিষ্যতে আলোচনার পথ খোলা থাকে, এর মাধ্যমে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার সন্তানকে সহায়তা করতে পারবেন।
ধাপ 2: চাইল্ড অ্যাকাউন্ট সেট আপ করা
ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে সন্তানের জন্য একটি Apple অ্যাকাউন্ট সেট আপ করলে, বয়স অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়। সেই সঙ্গে, সন্তানের অভিজ্ঞতা পরিচালনা করার জন্য আপনি অভিভাবকীয় নিয়ন্ত্রণের অ্যাক্সেস পেয়ে যান। এর ফলে আপনার ব্যক্তিগত তথ্যও সন্তানের থেকে আলাদা থাকে।
ধাপ 3: ওয়েবসাইট ও অ্যাপের জন্য সুরক্ষা সেটিংস সেট করা
আপনার সন্তান নতুন নতুন অ্যাপ, গেম এবং ওয়েবসাইট খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে, সে কী অ্যাক্সেস করতে পারবে তা আপনি ঠিক করতে পারবেন—কোন অ্যাপ সে কিনতে বা ডাউনলোড করতে পারবে, কোন ওয়েবসাইট সে দেখতে পারবে এবং বই ও মুভির মতো কন্টেন্টের জন্য কোন রেটিং অনুমোদিত।
আপনার সন্তানের ডিভাইসে ওয়েবসাইট ও অ্যাপের জন্য সুরক্ষা সেটিংস সেট করুন
ধাপ 4: ডিভাইস ব্যবহারের জন্য সময়সূচি তৈরি করা
আপনার সন্তানের ডিভাইস ব্যবহারের একটি সময়সূচি তৈরি করে দিলে, তা তাকে অনলাইনে কাটানো সময়ের সঙ্গে ঘুম, শারীরিক অ্যাক্টিভিটি এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। রুটিন সেট করতে এবং আপনার সন্তান তার Apple ডিভাইসে কতটা সময় কাটায় তা পরিচালনা করতে, আপনি স্ক্রিন টাইম ব্যবহার করতে পারবেন।
ধাপ 5: আপনার সন্তানের কন্ট্যাক্ট পরিচালনা করা
আপনার সন্তান কাদের সঙ্গে ফোন, FaceTime এবং মেসেজে যোগাযোগ করতে পারবে, তা আপনি নির্বাচন করতে পারবেন এবং নতুন কন্ট্যাক্ট অনুমোদন করতে পারবেন। এছাড়াও, আপনি “যোগাযোগ সুরক্ষা” ব্যবহার করে ছবি ও ভিডিওতে শনাক্ত হওয়া নগ্নতা ও হিংসাত্মক দৃশ্য দেখা বা শেয়ার করা থেকে তাকে সুরক্ষিত রাখতে পারবেন।
ধাপ 6: সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া
অভিভাবকীয় নিয়ন্ত্রণ আপনার এবং আপনার সন্তানের মধ্যে খোলামেলা ও নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। নিয়মিত খোঁজ রাখুন এবং সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের জন্য পরিকল্পনা অ্যাডজাস্ট করুন।