ধাপ 5: আপনার সন্তানের কন্ট্যাক্ট পরিচালনা করা
American Academy of Pediatrics (AAP)-এর মতে, অভিভাবকীয় নিয়ন্ত্রণ অনলাইন সুরক্ষার জন্য একটি সহায়ক প্রাথমিক পদক্ষেপ হলেও, বাচ্চাদের সঙ্গে নিয়মিত ও খোলামেলা আলোচনা চালিয়ে গেলে তবেই এগুলি সবচেয়ে ভালো কাজ করে। এছাড়াও, বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের একটি নেটওয়ার্ক তৈরি করতেও উৎসাহিত করা হয়। অনলাইনে কোনো কিছু অনিরাপদ বা অস্বস্তিকর মনে হলে শিশুরা যাতে তাদের কাছে সাহায্য চাইতে পারে। এই ধরনের যোগাযোগ থাকলে অনলাইনে নিরাপদ বিকল্প বেছে নেওয়া সহজ হয়।
আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকা কোনো সন্তানের জন্য এই অভিভাবকীয় নিয়ন্ত্রণগুলি সেট আপ করলে, পরিবারের সব ডিভাইস iOS, iPadOS, macOS, watchOS বা visionOS-এর 27 বা এর পরবর্তী ভার্সনে আপগ্রেড করতে হবে। কীভাবে Apple ডিভাইস আপডেট করবেন তা জানুন। | |||||||||||
সন্তান কাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তা ঠিক করা
কন্ট্যাক্ট অ্যাপে আপনার সন্তানের কন্ট্যাক্টগুলি পরিচালনা করে, আপনি তাকে তার পরিচিত ও বিশ্বস্ত লোকেদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারবেন। ফোন, মেসেজ এবং FaceTime-এর পাশাপাশি, আপনার সন্তানের কন্ট্যাক্ট ব্যবহার করার অনুমতি চাওয়া থার্ড-পার্টি অ্যাপগুলির ক্ষেত্রেও আপনার পছন্দ প্রযোজ্য হবে। এই পরিষেবাগুলির মাধ্যমে নতুন কারও সঙ্গে যোগাযোগ করার আগে আপনার সন্তানকে আপনার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে পারবেন। আপনি চাইলে এমন সেটিংস বেছে নিতে পারবেন, যাতে সন্তান শুধুমাত্র অনুমোদিত কন্ট্যাক্টদের সঙ্গেই যোগাযোগ করতে পারে। অথবা যেসব গ্রুপ চ্যাটে অন্তত একজন অনুমোদিত কন্ট্যাক্ট আছেন, আপনি সেগুলির অনুমতিও দিতে পারবেন, যাতে কিশোর-কিশোরীরা তাদের বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে পারে।
শুরু করতে, ফ্যামিলি শেয়ারিং সেটিংসে যান, সন্তানের নাম নির্বাচন করুন, তারপর “অনুমোদিত কন্ট্যাক্ট”-এ ক্লিক বা ট্যাপ করুন। আরও তথ্যের জন্য, দেখুন: আপনার সন্তানের কন্ট্যাক্ট পরিচালনা করা
দ্রষ্টব্য: চাইল্ড অ্যাকাউন্ট থাকা 13 বছরের কম বয়সীদের ক্ষেত্রে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ডিফল্টভাবেই চালু থাকে এবং চাইল্ড অ্যাকাউন্ট থাকা 13 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এটি ম্যানুয়ালি চালু করা যেতে পারে। (বয়সসীমা দেশ বা অঞ্চল অনুসারে আলাদা হতে পারে।)
সন্তানকে সংবেদনশীল কন্টেন্ট থেকে সুরক্ষিত রাখা
সংবেদনশীল ছবি ও ভিডিও দেখা বা শেয়ার করা থেকে আপনি আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনার সন্তান কোনো ছবি বা ভিডিও পেলে বা পাঠানোর চেষ্টা করলে, সেটিতে নগ্নতা রয়েছে কি না, তা “যোগাযোগ সুরক্ষা” ফিচারের মাধ্যমে শনাক্ত করা হয়।এমন কিছু পাওয়া গেলে সেটি অস্পষ্ট করে দেওয়া হয় এবং সন্তানকে নিরাপদ সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য নির্দেশিকা ও বয়স-উপযোগী রিসোর্স প্রদান করা হয়। এর মধ্যে তার বিশ্বস্ত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার বিকল্পও রয়েছে। ডিভাইসের ওপর নির্ভর করে, “যোগাযোগ সুরক্ষা” ফিচারটি মেসেজ, FaceTime, AirDrop এবং কন্ট্যাক্টের মতো অ্যাপে কাজ করে। ছবি ও ভিডিওতে শনাক্ত হওয়া যেকোনো রক্তাক্ত বা হিংসাত্মক কন্টেন্টও অস্পষ্ট করে দেওয়া হয় এবং সেই সঙ্গে আপনার সন্তানকে সতর্ক করা হয়। আর আপনি স্ক্রিন টাইম পাসকোড সেট করলে, 13 বছরের কম বয়সীরা আপনার অনুমতি ছাড়া সংবেদনশীল কন্টেন্ট দেখতে পারবে না।
শুরু করতে, ফ্যামিলি শেয়ারিং সেটিংসে যান, সন্তানের নাম নির্বাচন করুন, তারপর “যোগাযোগ সুরক্ষা” অপশনে ক্লিক বা ট্যাপ করুন। আরও তথ্যের জন্য, দেখুন: আপনার সন্তানের ডিভাইসে সংবেদনশীল ছবি ও ভিডিও চেক করা
দ্রষ্টব্য: চাইল্ড অ্যাকাউন্ট আছে এমন 18 বছরের কম বয়সী সমস্ত শিশুর ক্ষেত্রে “যোগাযোগ সুরক্ষা” ডিফল্টভাবেই চালু থাকে। (বয়সসীমা দেশ বা অঞ্চল অনুসারে আলাদা হতে পারে।) যোগাযোগ সুরক্ষা ফিচার এবং এটি কোন কোন অ্যাপ ও পরিষেবাতে কাজ করে, সেই বিষয়ে আরও জানতে সন্তানের Apple ডিভাইসে যোগাযোগ সুরক্ষা নামক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।