iPhone ইউজার গাইড
- স্বাগতম
-
-
- লাইভ ক্যাপশন এবং লাইভ অনুবাদ ব্যবহার করা
- একসঙ্গে দেখতে, শুনতে এবং চালাতে SharePlay ব্যবহার করুন
- FaceTime-এ কোনো ডকুমেন্টে কোলাবরেট করা
- অন্য Apple ডিভাইসে FaceTime কল হ্যান্ড অফ করা
- iPhone-এ FaceTime কলে থাকাকালীন ক্যামেরা কন্ট্রোল ব্যবহার করা
- FaceTime কল ব্লক করে এটিকে স্প্যাম হিসেবে রিপোর্ট করুন
- কল স্ক্রিন এবং ফিল্টার করা
- কপিরাইট ও ট্রেডমার্ক
iPhone-এ অডিওর গুণমান উন্নত করা এবং ভিডিও কল রেকর্ড করা
আপনি ভিডিও কনফারেন্সের মতো কিছু রেকর্ড করার জন্য অ্যাপ বা ওয়েবসাইটে অডিও ও ভিডিও ক্যাপচার করার সেটিংস নিয়ন্ত্রণ করে আপনার রেকর্ডিংয়ের গুণমান বাড়াতে পারেন।
কীভাবে একটি অডিও ইনপুট সোর্স নির্বাচন করবেন?
আপনি আপনার ডিভাইসের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে অডিও রেকর্ড করার জন্য একটি ইনপুট সোর্স নির্বাচন করতে পারেন।
অ্যাপটি খুলুন অথবা যে ওয়েবসাইট থেকে আপনি রেকর্ড করতে চান সেখানে যান।
কন্ট্রোল সেন্টারের উপরে আপনার অ্যাপ বা ব্রাউজারের বাটনটিতে ট্যাপ করুন।
“ইনপুট”-এ ট্যাপ করুন, তারপর একটি “ইনপুট ডিভাইস” নির্বাচন করুন।
কীভাবে “কণ্ঠস্বর পৃথকীকরণ” দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ফিল্টার করবেন?
“কণ্ঠস্বর পৃথকীকরণ” দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো যায় যাতে আপনার কণ্ঠস্বর পরিষ্কারভাবে শোনা যায়। ওয়াইড স্পেকট্রামে আশেপাশের সব শব্দ শোনা যায়, যা সঙ্গীত বা গ্রুপ সেটিংয়ের জন্য উপযোগী।
অ্যাপটি খুলুন অথবা যে ওয়েবসাইট থেকে আপনি রেকর্ড করতে চান সেখানে যান।
কন্ট্রোল সেন্টারের উপরে আপনার অ্যাপ বা ব্রাউজারের বাটনটিতে ট্যাপ করুন।
কণ্ঠস্বর পৃথকীকরণ-এ ট্যাপ করুন।
আপনার রেকর্ডিংয়ে ব্যাকগ্রাউন্ডের শব্দ অন্তর্ভুক্ত করতে, “ওয়াইড স্পেকট্রাম” উপলভ্য থাকলে তাতে ট্যাপ করুন। (সমস্ত অ্যাপের জন্য ওয়াইড স্পেকট্রাম উপলভ্য নেই।)
আপনি যদি অন্য কোনো লোকেশন নির্দিষ্ট না করেন, তাহলে কল শেষ হওয়ার পরে আপনার রেকর্ডিং ডিফল্টরূপে ফাইল অ্যাপের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যায়।
কীভাবে লোকাল ক্যাপচার ফিচার দিয়ে অডিও এবং ভিডিও রেকর্ড করবেন?
“লোকাল ক্যাপচার”-এর মাধ্যমে সরাসরি আপনার iPhone-এ উচ্চমানের অডিও ও ভিডিও রেকর্ড করা হয়। লোকাল ক্যাপচার রেকর্ডিংয়ের ক্ষেত্রে কণ্ঠস্বর পৃথকীকরণ এবং ওয়াইড স্পেকট্রাম প্রযোজ্য নয়, আপনি পরে রেকর্ডিংটি এডিট করে শব্দ অ্যাডজাস্ট করতে পারেন।
ডিফল্ট হিসাবে, লোকাল ক্যাপচার ফিচার দিয়ে অডিও এবং ভিডিও উভয়ই রেকর্ড করা যায়। যদি আপনার ক্যামেরা অন্য কোনো অ্যাপে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অডিও রেকর্ড হয়।
আপনি যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ থেকে রেকর্ড করতে চান সেটি খুলুন।
স্পর্শ করে ধরে রাখুন।
দ্রষ্টব্য: (যদি আপনি
না দেখতে পান, তাহলে এটি প্রথমে কন্ট্রোল সেন্টারে যোগ করুন।) (কন্ট্রোল সেন্টার ব্যবহার ও কাস্টমাইজ করা নিবন্ধটি দেখুন।)
“রেকর্ডিং শুরু করুন”-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আপনার অডিও ইনপুট সোর্সের উপর নির্ভর করে, আপনি স্লাইডারটি টেনে ইনপুট গেইন অ্যাডজাস্ট করতে পারেন (যদি স্ক্রিনে স্লাইডার দেখা যায়)। ইনপুট গেইন স্লাইডারের সাহায্যে আপনি এক্সটার্নাল USB মাইক্রোফোন ব্যবহার করার সময় আগত ভলিউম কমাতে পারেন।
আপনার রেকর্ডিং থেকে ভিডিও বাদ দিতে, কন্ট্রোল সেন্টারে “শুধুমাত্র অডিও” নির্বাচন করুন।
যদি আপনার iPhone মডেলে Dynamic Island থাকে, তাহলে লোকাল ক্যাপচার ফিচার দিয়ে রেকর্ড করার সময় সেখানে রেকর্ডিং আইকন দেখা যাবে।
আপনি যদিলোকাল ক্যাপচার রেকর্ডিং সেভ করার জন্য অন্য কোনো লোকেশন নির্দিষ্ট না করেন, তাহলে কল শেষ হওয়ার পর আপনার রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে ফাইল অ্যাপের ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। কলের অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করতে -এ ট্যাপ করুন। এটি অন্যান্য অংশগ্রহণকারীদের রেকর্ডিংয়ের সাথে একটি পোস্ট-প্রোডাকশন অ্যাপে যেমন, Logic Pro বা Final Cut Pro একত্রিত করা যেতে পারে।
লোকাল ক্যাপচার রেকর্ডিং কোথায় সেভ হবে তা কীভাবে নির্বাচন করবেন?
আপনি ফাইল অ্যাপের ডিফল্ট ডাউনলোড ফোল্ডার ছাড়া অন্য কোনো লোকেশনে লোকাল ক্যাপচার রেকর্ডিং সেভ করতে পারেন।
নিজের iPhone-এর সেটিংস অ্যাপ
-এ যান।
“জেনারেল”-এ ট্যাপ করুন, তারপর “লোকাল ক্যাপচার”-এ ট্যাপ করুন।
“লোকেশন সেভ করুন” অপশনে ট্যাপ করুন, তারপর যেখানে আপনি আপনার লোকাল ক্যাপচার রেকর্ডিং সেভ করতে চান, সেই ফোল্ডারে যান।
আপনি যেখানে রেকর্ডিং সেভ করতে চান সেই ফোল্ডারে ট্যাপ করুন, তারপর “খুলুন” অপশনে ট্যাপ করুন।
দূর থেকে অডিও রেকর্ড করতে এবং ভিডিও ক্যাপচার করতে কীভাবে AirPods ব্যবহার করবেন?
উপযুক্ত AirPods এবং AirPods Pro মডেলের সাহায্যে, ভিডিও কনফারেন্স চলাকালীন আপনি দূরবর্তী স্থান থেকে অডিও এবং ভিডিও রেকর্ড করতে আপনার AirPods ব্যবহার করতে পারেন। রেকর্ডিং শুরু এবং বন্ধ করতে, AirPods স্টেমটি চাপুন। AirPods ইউজার গাইডে iPhone বা iPad-এ সমর্থিত ক্যামেরা অ্যাপের সাথে AirPods ব্যবহার করা দেখুন।