আপনার পছন্দের টিম এবং লিগ সেট আপ করা

আপনি Apple Sports অ্যাপ ইনস্টল করার পর, আপনার পছন্দের টিম ও লিগ নির্বাচন করে আপনাকে খেলাধুলা-এ সেট আপ ও সিঙ্ক করার জন্য বলা হবে।
আপনি যদি News
অ্যাপ বা Apple TV
অ্যাপে “খেলাধুলা” সেট আপ করে থাকেন এবং একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করে থাকেন, তাহলে আপনার টিম ও লিগগুলি Apple Sports অ্যাপের সাথে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যায় এবং আপনি অ্যাপটি খুললে সেগুলি দেখা যায়।
Apple Sports অ্যাপে কীভাবে আপনার পছন্দের টিম ও লিগ সেট আপ করবেন?
আপনার iPhone-এ Apple Sports
অ্যাপে যান, তারপর “শুরু করুন”-এ ট্যাপ করুন।নিম্নলিখিতের যেকোনো একটি কাজ করুন:
সার্চ ব্যবহার করতে: সার্চ ফিল্ডে ট্যাপ করুন, সার্চ করার জন্য একটি শব্দ লিখুন বা ডিক্টেট করুন, তারপর আপনি যে টিম বা লিগ ফলো করতে চান তার পাশে
-এ ট্যাপ করুন।লিগ নির্বাচন করতে: আজকের স্কোর দেখতে একটি লিগে ট্যাপ করুন, তারপর আপনি যে লিগটি ফলো করতে চান তার পাশে
-এ ট্যাপ করুন।টিম নির্বাচন করতে: একটি লিগে ট্যাপ করুন, তারপর আপনি যে টিমটিকে ফলো করতে চান তার পাশে
-এ ট্যাপ করুন।
আপনার কাজ শেষ হয়ে গেলে “সম্পন্ন”-তে ট্যাপ করুন।
Apple Sports অ্যাপে পরে পরিবর্তন করতে, উপরের ডানদিকের কোণে মেনু বাটনে ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন (Apple Sports অ্যাপে “খেলাধুলা” পরিচালনা করা দেখুন)।
আপনি যখন ফেভারিট যোগ বা অপসারণ করেন, তখন News, Apple TV এবং অন্যান্য সমর্থিত অ্যাপে এবং একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করা অন্যান্য ডিভাইস যেমন iPad, Mac এবং Apple TV-তে “খেলাধুলা”-এর সাথে সেগুলি সিঙ্ক্রোনাইজ করা হয়।
News অ্যাপ বা Apple TV অ্যাপে আপনার পছন্দের টিম ও লিগ সেট আপ করা
যদি আপনি News
অ্যাপ বা Apple TV
অ্যাপে খেলাধুলা সেট আপ ও পরিচালনা করেন, তাহলে আপনার পছন্দের টিম ও লিগগুলি Apple Sports
অ্যাপেও দেখা যাবে।
নিম্নলিখিত যেকোনো একটি করুন:
News অ্যাপে “খেলাধুলা” সেট আপ করতে: iPhone ইউজার গাইড-এ News অ্যাপের জন্য নির্দেশাবলি ফলো করুন।
Apple TV অ্যাপে “খেলাধুলা” সেট আপ করতে: iPhone ইউজার গাইড-এ Apple TV অ্যাপের জন্য নির্দেশাবলি ফলো করুন।
Apple Sports অ্যাপে পরে পরিবর্তন করতে, উপরের ডানদিকের কোণে মেনু বাটনে ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন। Apple Sports অ্যাপে “খেলাধুলা” পরিচালনা করা দেখুন।