আপনার iPhone বা iPad-এ ইমেল পাঠাতে না পারলে
আপনি iPhone বা iPad-এর Mail অ্যাপ থেকে ইমেইল পাঠাতে না পারলে, কয়েকটি পদক্ষেপ নিয়ে দেখতে পারেন।
শুরু করার আগে
কয়েকটি জিনিস মনে রাখতে হবে ও দেখে নিতে হবে:
iCloud বা iTunes-এ আপনি iOS বা iPadOS ব্যাক-আপ তৈরি করলে, এটি আপনার মেল সেটিংসের ব্যাক-আপ নেয় কিন্তু ইমেলের ব্যাক-আপ নেয় না। আপনি নিজের ইমেল অ্যাকাউন্টের সেটিংস মুছে দিলে বা পরিবর্তন করলে, আগে ডাউনলোড করা ইমেল আপনার ডিভাইস থেকে মুছে যেতে পারে।
নিশ্চিত করুন যে আপনার ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে।
পরিষেবায় কোনও সমস্যা হচ্ছে কি না জানতে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। আপনার ইমেল অ্যাকাউন্টের সাথে কোন ইমেল পরিষেবা প্রদানকারী মিলছে, তা জানুন।
আপনার ইনবক্স বা মেলবক্সের লিস্টে পাঠানোর অ্যাকশনটি ফিরিয়ে নেওয়ার বোতামখুঁজুন
আপনার iCloud Mail অ্যাক্সেস করতে না পারলে বা @icloud.com ইমেল আইডি থেকে মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে না পারলে, কী করবেন জানুন।
আউটবক্সে না পাঠানো ইমেল আছে কিনা দেখুন
'আপনার ইমেল পাঠানো হয়নি' লেখা মেসেজ পেলে, সেই ইমেলটি আউটবক্সে পাবেন। আউটবক্স দেখে নিয়ে এইসব ধাপ অনুসরণ করে ইমেলটি আবার পাঠানোর চেষ্টা করুন:
Mail-এ আপনার মেলবক্সের লিস্টে যান।
আউটবক্সে ট্যাপ করুন। আপনি আউটবক্স দেখতে না পেলে, তার অর্থ আপনার ইমেল পাঠানো হয়ে গেছে।

আউটবক্সে থাকা কোনও ইমেলে ট্যাপ করুন। প্রাপকের ইমেল আইডি সঠিক কিনা দেখে নিন।
'পাঠান' বিকল্পে ট্যাপ করুন।
আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দেখে নিন
Mail যদি আপনাকে ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে বলে, তাহলে নিশ্চিত করুন যে আপনি সঠিক পাসওয়ার্ড লিখছেন। আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দেখতে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর ওয়েবসাইটে সাইন-ইন করুন।
এরপরেও ইউজারনেম বা পাসওয়ার্ড সঠিক নয় বলে দেখালে, ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন
ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করে বা তাদের স্ট্যাটাস ওয়েবপেজে গিয়ে দেখুন যে কোনও পরিষেবা সংক্রান্ত সমস্যা হয়েছে কিনা।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে জিজ্ঞাসা করুন যে আপনি নিজের ইমেল অ্যাকাউন্টে কোনও নিরাপত্তামূলক ফিচার বা সীমাবদ্ধতা চালু করেছেন কিনা, যেমন, টু-স্টেপ ভেরিফিকেশন। আপনার ডিভাইস থেকে ইমেল পাঠাতে বা গ্রহণ করতে আপনার হয়তো কোনও বিশেষ পাসওয়ার্ড লাগবে বা ইমেল পরিষেবা প্রদানকারীর থেকে অনুমোদন নিতে হবে।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলে আপনার ইমেল অ্যাকাউন্টের সেটিংস সঠিক আছে কিনা দেখে নিন।
আপনার ইমেল অ্যাকাউন্ট সরিয়ে দিয়ে আবার সেট-আপ করুন
কম্পিউটার থেকে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর ওয়েবসাইটে সাইন-ইন করুন। আপনার সব ইমেল এখানে রয়েছে বা iOS বা iPadOS ডিভাইস ছাড়া অন্য কোথাও সেগুলি সেভ করা আছে, সেই বিষয়টি নিশ্চিত করুন।
আপনার ডিভাইসে, সেটিংসে গিয়ে অ্যাপ বিকল্পে ট্যাপ করুন। Mail-এ ট্যাপ করুন, তারপর Mail অ্যাকাউন্টে ট্যাপ করুন।
যে ইমেল অ্যাকাউন্ট সরিয়ে দিতে চান, সেটিতে ট্যাপ করুন।
'অ্যাকাউন্ট মুছুন' বিকল্পে ট্যাপ করুন।
নিবন্ধে দেওয়া এই ধাপগুলোতে সাহায্য না হলে, আরও তথ্যের জন্য আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
আরও সাহায্য চাই?
কী সমস্যা হচ্ছে, আমাদের তা বিস্তারিতভাবে বলুন, আমরা আপনাকে বলব যে এরপর কী করতে হবে।