iPad-এ ভয়েস মেমো ব্যবহার শুরু করা

iPad-এ ভয়েস মেমো অ্যাপে, আপনি সহজেই বক্তৃতা, গানের আইডিয়া, মিটিং এবং আরও অনেক কিছু রেকর্ড করতে পারেন।

ভয়েস মেমোতে করা রেকর্ডিং। রেকর্ডিংয়ের তালিকা বামদিকে রয়েছে, এবং উপরে একটি নির্বাচিত রেকর্ডিং রয়েছে। ডানদিকে, ওয়েভফর্মে একটি প্লেহেড রয়েছে, রেকর্ডিংয়ের কোনো নির্দিষ্ট জায়গায় যেতে চাইলে আপনি সেখানে এটি টেনে নিয়ে যেতে পারেন। ওয়েভফর্মের উপরে “শেয়ার করুন”, “ফেভারিট হিসাবে মার্ক করুন”, “সরান”, “ডিলিট করুন” “প্লেব্যাক অপশন”, “ট্রান্সক্রিপশন” এবং “এডিট করুন” বাটনগুলি রয়েছে। টাইমলাইনের নিচে প্লেব্যাক কন্ট্রোলগুলি রয়েছে।

কীভাবে একবার ট্যাপ করেই রেকর্ড করবেন?

রেকর্ডিং শুরু করতে, শুধু “রেকর্ড করুন” বাটন-এ ট্যাপ করুন।

আপনি আপনার iPhone, iPad, Mac এবং Apple Vision Pro-তে আপনার একই Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকলে এবং iCloud সেটিংসে ভয়েস মেমো চালু থাকলে, সেখানে আপনার অডিও রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে।

স্ক্রিনের নিচের অংশে, অডিও তরঙ্গরেখার অংশবিশেষ কেটে নেওয়ার জন্য দুটি হলুদ রঙের ট্রিম হ্যান্ডেল দ্বারা একটি রেকর্ডিং এডিট করা হচ্ছে। “প্লেব্যাক কন্ট্রোল”-এর বামদিকে ট্রিম বাটন (হ্যান্ডেলের বাইরের রেকর্ডিংয়ের অংশ ডিলিট করার জন্য) এবং ডিলিট বাটন (হ্যান্ডেলের বাইরের রেকর্ডিংয়ের অংশ ডিলিট করার জন্য) রয়েছে।

কীভাবে আপনার রেকর্ডিং ফাইন-টিউন করবেন?

আপনি আপনার iPad, iPhone, Mac, Apple Watch বা Apple Vision Pro-তে রেকর্ডিং ক্যাপচার করলেও, আপনি আপনার iPad-এ তা সহজেই এডিট করতে পারবেন। রেকর্ডিং তালিকা থেকে রেকর্ডিং নির্বাচন করুন, “এডিট করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর এডিটিং শুরু করতে উপরের ডানদিকে ট্রিম বাটন-এ ট্যাপ করুন।

ভয়েস মেমোতে করা রেকর্ডিং। রেকর্ডিংয়ের তালিকা বামদিকে রয়েছে, এবং উপরে একটি নির্বাচিত রেকর্ডিং রয়েছে। ডানদিকে, ওয়েভফর্মে একটি প্লেহেড রয়েছে, রেকর্ডিংয়ের কোনো নির্দিষ্ট জায়গায় যেতে চাইলে আপনি সেখানে এটি টেনে নিয়ে যেতে পারেন। ওয়েভফর্মে উপরে “শেয়ার করুন”, “ফেভারিট মার্ক করুন”, “সরান”, “ডিলিট করুন” “প্লেব্যাক সেটিংস”, “ট্রান্সক্রিপশন”এবং “এডিট করুন” বাটনগুলি রয়েছে। টাইমলাইনের নিচে প্লেব্যাক কন্ট্রোলগুলি রয়েছে।

কীভাবে অডিও ট্রান্সক্রিপ্ট দেখবেন এবং সার্চ করবেন?

আপনি ভয়েস মেমোতে রেকর্ড করার সময় লাইভ অথবা রেকর্ড করার পরে আপনার রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট দেখতে পারেন । ট্রান্সক্রিপ্ট সার্চ করা যায়, যাতে আপনি যে মুহূর্তটি খুঁজছেন ঠিক সেই মুহূর্তটি খুঁজে পেতে পারেন। নির্বাচিত রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট দেখতে, উপরের ডান দিকে ট্রান্সক্রিপশন বাটন-এ ট্যাপ করুন। কোনো নির্দিষ্ট টেক্সট সার্চ করতে, রেকর্ডিংয়ের তালিকার উপরে থাকা সার্চ ফিল্ডে তা লিখুন। তালিকাটিতে শুধুমাত্র সেই টেক্সট থাকা রেকর্ডিং দেখা যায়।

ভয়েস মেমোতে করা রেকর্ডিং। রেকর্ডিংয়ের তালিকা বামদিকে রয়েছে, এবং উপরে একটি নির্বাচিত রেকর্ডিং রয়েছে। ডানদিকে, ওয়েভফর্মে একটি প্লেহেড রয়েছে, রেকর্ডিংয়ের কোনো নির্দিষ্ট জায়গায় যেতে চাইলে আপনি সেখানে এটি টেনে নিয়ে যেতে পারেন। ওয়েভফর্মে উপরে “শেয়ার করুন”, “ফেভারিট মার্ক করুন”, “সরান”, “ডিলিট করুন” “প্লেব্যাক সেটিংস”, “ট্রান্সক্রিপশন”এবং “এডিট করুন” বাটনগুলি রয়েছে। ট্রান্সক্রিপ্ট দেখতে, “ট্রান্সক্রিপশন” বাটনে ট্যাপ করুন।

কীভাবে রেকর্ডিং শেয়ার বা এক্সপোর্ট করবেন?

আপনি বন্ধুদের সঙ্গে কোনো রেকর্ডিং শেয়ার করতে পারেন অথবা প্রফেশনাল এডিটিং টুল ব্যবহার করে তা উন্নত করতে Logic Pro-তে এক্সপোর্ট করতে পারেন। শেয়ার করতে, রেকর্ডিং-এ ট্যাপ করুন, তারপরে “শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন। “অপশন”-এ ট্যাপ করুন, রেন্ডার করা বা সম্পাদনাযোগ্য ফাইল হিসাবে শেয়ার করতে চান কিনা তা নির্বাচন করুন, তারপরে “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন। শেয়ার করার জন্য একটি অপশন নির্বাচন করুন অথবা এক্সপোর্ট করতে, উপরে সোয়াইপ করুন, তারপর “ফাইলে সেভ করুন”-এ ট্যাপ করুন।

আরও জানতে চান?