iPad-এ “অনুসন্ধান” অ্যাপে কোনো বন্ধুকে খোঁজা
কোনো বন্ধু আপনার সাথে তাদের লোকেশন শেয়ার, করলে আপনি ম্যাপে তার লোকেশন দেখতে “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করতে পারেন।

দ্রষ্টব্য: যদি আপনি দেখতে চান যে আপনার বন্ধুরা আপনার থেকে কত দূরে রয়েছে, তাহলে নিশ্চিত করুন যে আপনি “অনুসন্ধান” অ্যাপের জন্য “সুনির্দিষ্ট লোকেশন” চালু করেছেন। আপনার শেয়ার করা লোকেশন সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করা দেখুন।
কীভাবে কোনো বন্ধুর লোকেশন দেখবেন?
আপনার iPad-এ “অনুসন্ধান”
অ্যাপে যান।স্ক্রিনের নিচের বামদিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ব্যক্তিকে খুঁজতে চান তার নামে ট্যাপ করুন।
যদি আপনার বন্ধুকে খুঁজে পাওয়া যায়: একটি ম্যাপে তার লোকেশন দেখা যায় যাতে আপনি দেখতে পারেন যে তিনি কোথায় রয়েছেন।
যদি আপনার বন্ধুকে খুঁজে না পাওয়া যায়: আপনি তার নামের নিচে “কোনো লোকেশন পাওয়া যায়নি” দেখতে পাবেন।
আপনি যদি আপনার বন্ধুকে ফলো না করেন: আপনি তার নামের নিচে “আপনার লোকেশন দেখতে পাচ্ছেন” দেখতে পাবেন। আপনি কোনো বন্ধুর লোকেশন দেখার অনুরোধ করতে পারেন।
কীভাবে কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন?
আপনার iPad-এ “অনুসন্ধান”
অ্যাপে যান।স্ক্রিনের নিচের বামদিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ব্যক্তিকে যোগাযোগ করতে চান তার নামে ট্যাপ করুন।
“কন্ট্যাক্ট”-এ ট্যাপ করুন এবং আপনি কীভাবে আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে চান তা নির্বাচন করুন। কন্ট্যাক্টের তথ্য যোগ ও ব্যবহার করা দেখুন।
কোনো বন্ধুর লোকেশনের পথনির্দেশ পাওয়া
আপনি ম্যাপ অ্যাপে কোনো বন্ধুর বর্তমান লোকেশনে যাওয়ার পথনির্দেশ পেতে পারেন।
আপনার iPad-এ “অনুসন্ধান”
অ্যাপে যান।স্ক্রিনের নিচের বামদিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ব্যক্তির কাছে যাওয়ার পথনির্দেশ পেতে চান তার নামে ট্যাপ করুন।
ম্যাপ অ্যাপ খুলতে “পথনির্দেশ”-এ ট্যাপ করুন।
ম্যাপে অ্যাপে পথনির্দেশ পাওয়া নিবন্ধটি দেখুন।
কোনো বন্ধুর লোকেশনের জন্য একটি লেবেল সেট করা
আপনি কোনো বন্ধুর বর্তমান লোকেশন আরও অর্থপূর্ণ করার জন্য একটি লেবেল (যেমন বাড়ি বা কর্মস্থল) সেট করতে পারেন। আপনার বন্ধু যখন সেই লোকেশনে থাকে তখন তাদের নামের নিচে লেবেলটি দেখা যায়।
আপনার iPad-এ “অনুসন্ধান”
অ্যাপে যান।স্ক্রিনের নিচের বামদিকে থাকা “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর যে ব্যক্তির জন্য আপনি লোকেশন লেবেল সেট করতে চান তার নামে ট্যাপ করুন।
“লোকেশনের নাম এডিট করুন”-এ ট্যাপ করুন, তারপর একটি লেবেল নির্বাচন করুন।
একটি নতুন লেবেল যোগ করতে “কাস্টম লেবেল যোগ করুন”-এ ট্যাপ করে একটি নাম লিখুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।
কোনো বন্ধুকে “ফেভারিট” হিসাবে চিহ্নিত করা
ফেভারিট হিসাবে চিহ্নিত বন্ধুদের “লোকজন” তালিকার শীর্ষে দেখা যায় এবং তারা একটি স্টার দ্বারা চিহ্নিত করা হয়।
আপনার iPad-এ “অনুসন্ধান”
অ্যাপে যান।স্ক্রিনের নিচে বামদিকে “লোকজন”-এ ট্যাপ করুন, তারপর আপনি যাকে ফেভারিট হিসাবে চিহ্নিত করতে চান তাকে খুঁজুন।
নিম্নলিখিতের যেকোনো একটি করুন:
ব্যক্তিটির নামে ট্যাপ করুন, তারপর “[নাম]কে ফেভারিটে যোগ করুন”-এ ট্যাপ করুন।
ব্যক্তিটির নামের পাশে বাঁদিকে সোয়াইপ করুন, তারপর স্টার চিহ্নে ট্যাপ করুন।
আপনার “ফেভারিট” তালিকা থেকে কোনো বন্ধুকে অপসারণ করতে বাঁদিকে সোয়াইপ করে তারা চিহ্নে ট্যাপ করুন অথবা বন্ধুর নামে ট্যাপ করুন, তারপর “ফেভারিট থেকে [নাম]কে অপসারণ করুন”-এ ট্যাপ করুন।