iPad-এ পরিবারের কোনো সদস্যের জন্য স্ক্রিন টাইম সেট আপ করা

আপনি iPad-এ স্ক্রিন টাইম দিয়ে সময় স্থির করা নিবন্ধে দেওয়া ধাপ অনুসরণ করে পরিবারের কোনো সদস্যের জন্য তার ডিভাইসেই স্ক্রিন টাইম সেট আপ করতে পারেন বা আপনি যে ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অর্গানাইজার তিনি সেই গ্রুপের সদস্য হলে আপনি আপনার ডিভাইসেই ”ফ্যামিলি শেয়ারিং”-এর মাধ্যমে তার জন্য স্ক্রিন টাইম সেট আপ করতে পারেন।

আপনি যদি কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অর্গানাইজার (অথবা পিতামাতা বা অভিভাবক) হন, তাহলে আপনি যখন কোনো চাইল্ড অ্যাকাউন্ট সেট আপ করেন, তখন আপনাকে বাচ্চার নাম ও জন্ম তারিখ লিখতে হবে। বাচ্চার জন্মদিনটি প্রস্তাবিত কন্টেন্টের সীমাবদ্ধতা সেট করার জন্য ব্যবহার করা হয়, এটি দিয়ে বাচ্চারা কোন কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে তা নির্ধারণ করা হয়।

এছাড়াও আপনি বাচ্চার ডিভাইসে পরে সেটিংস  > স্ক্রিন টাইম-এ গিয়ে বিষয়বস্তু সংক্রান্ত বিধিনিষেধ, যোগাযোগের সীমাডাউনটাইম সেট আপ করতে পারেন।

আপনি যখন 18 বছরের কম বয়সী কোনো বাচ্চার জন্য ডিভাইস সেট আপ করেন, তখন যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা এবং ওয়েব বিষয়বস্তুর সীমা ডিফল্ট হিসাবে চালু থাকে এবং পরে স্ক্রিন টাইম সেটিংসে এগুলি পরিচালনা করা যেতে পারে। (এই বয়স দেশ বা অঞ্চল অনুযায়ী পরিবর্তিত হয়।)

পরিবারের কোনো সদস্যের জন্য স্ক্রিন টাইম সেট আপ করা

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম”-এ ট্যাপ করুন, তারপর নিচে স্ক্রোল করুন এবং “পরিবার” অপশনের নিচে থেকে পরিবারের কোনো সদস্যকে নির্বাচন করুন।

  3. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

আপনি পরিবারের কোনো সদস্যের জন্য নিম্নলিখিত কাজগুলির মধ্যে যেকোনো একটি করতে পারেন:

আপনার পরিবারের সদস্যের কন্ট্যাক্ট দেখা বা পরিবর্তন করা

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম”-এ ট্যাপ করুন, তারপর আপনার পরিবারের সদস্যের নাম নির্বাচন করুন। (আপনাকে নিচে স্ক্রোল করতে হতে পারে।)

  3. “যোগাযোগের সীমা”-এ ট্যাপ করুন, তারপর “[সন্তানের নাম]-এর কন্ট্যাক্ট পরিচালনা করুন" চালু করুন।

    আপনার সন্তানকে কন্ট্যাক্ট যোগ এবং এডিট করার অনুমতি দিতে, “কন্ট্যাক্ট এডিট করার অনুমতি দিন” চালু করুন।

  4. আপনার সন্তানকে তার ডিভাইস থেকে কন্ট্যাক্ট পরিচালনার অনুরোধ অনুমোদন করতে বলুন।

  5. আপনার সন্তান আপনার অনুরোধ গ্রহণ করলে, নিম্নলিখিত যেকোনো একটি কাজ করুন:

    • আপনার সন্তানের কন্ট্যাক্ট দেখতে: কন্ট্যাক্ট-এ ট্যাপ করুন।

    • আপনার সন্তানের কন্ট্যাক্ট এডিট করতে: “কন্ট্যাক্ট”-এ ট্যাপ করুন, কোনো নামে ট্যাপ করুন, তারপর স্ক্রিনের উপরের ডানদিকে “এডিট করুন”-এ ট্যাপ করুন।

    • আপনার সন্তানের কন্ট্যাক্ট থেকে কোনো ব্যক্তিকে অপসারণ করতে: “কন্ট্যাক্ট”-এ ট্যাপ করুন, কোনো নামে ট্যাপ করুন, তারপর “কন্ট্যাক্ট ডিলিট করুন”-এ ট্যাপ করুন। (আপনাকে নিচে স্ক্রোল করতে হতে পারে।)

    • আপনার সন্তানের কন্ট্যাক্টে কোনো ব্যক্তিকে যোগ করতে: “কন্ট্যাক্ট-এ ট্যাপ করুন, তারপর উপরের ডানদিকের কোণে থাকা “যোগ করুন” বাটনে ট্যাপ করুন।

    দ্রষ্টব্য: প্রতিবার আপনার সন্তানের কন্ট্যাক্ট দেখার বা তাতে পরিবর্তন করার সময় আপনাকে সন্তানের স্ক্রিন টাইম পাসকোড লিখতে হবে।

কীভাবে পরিবারের সদস্যের iPad-এ, তাদের যোগাযোগে সংবেদনশীল ছবি ও ভিডিও চেক করার অপশন চালু বা বন্ধ করবেন?

আপনি আপনার পরিবারের সদস্যের iPad দিয়ে কোনো ছবি বা ভিডিও পাঠানোর বা পাওয়ার আগে তাতে অশালীনতা (নগ্নতা) আছে কি না তা শনাক্ত করতে পারেন। এই ফিচারটি মেসেজ অ্যাপ, AirDrop, কন্ট্যাক্ট পোস্টার, FaceTime, ফটো পিকার এবং ছবি অ্যাপের শেয়ার্ড অ্যালবামের জন্য উপলভ্য। নগ্ন ছবি বা ভিডিও কিছু থার্ড পার্টি অ্যাপে শেয়ার করার জন্য নির্বাচন করা হলে সেগুলিও শনাক্ত করা যেতে পারে।

যদি নগ্নতা থাকতে পারে এমন ছবি বা ভিডিও পাঠানোর প্রচেষ্টা শনাক্ত হয়, তাহলে “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” ফিচারটি একটি সতর্কতা দেখায়, নিরাপদ থাকার বিকল্প এবং উপকারী তথ্য প্রদান করে। ডিভাইসে ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয়। নগ্নতা শনাক্ত হলে Apple কোনো ইঙ্গিত পায় না এবং সেই ছবি বা ভিডিওর অ্যাক্সেসও পায় না।

আরও তথ্যের জন্য আপনার সন্তানের Apple ডিভাইসে "যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা" ফিচার সম্পর্কে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্য: স্ক্রিন টাইম সেট আপ করার পরে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা ডিফল্ট হিসাবে চালু করা হয় (দেশ বা অঞ্চল অনুসারে বয়স পরিবর্তিত হয়)।

  1. আপনার iPad-এ সেটিংস  অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম”-এ ট্যাপ করুন, নিচে স্ক্রোল করুন, তারপর আপনার পরিবারের সদস্যের নাম নির্বাচন করুন।

  3. “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা”-তে ট্যাপ করুন, তারপর “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” চালু বা বন্ধ করুন।

    আপনাকে হয়তো স্ক্রিন টাইম পাসকোড লিখতে হবে।

দ্রষ্টব্য: আপনি “যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা” চালু করলে সেটিংস  > “গোপনীয়তা ও সুরক্ষা” বিভাগে “সংবেদনশীল বিষয়বস্তু সংক্রান্ত সতর্কতা” চালু হয়ে যাবে। iPad-এ সংবেদনশীল বিষয়বস্তু সম্পর্কে সতর্কতা পাওয়া দেখুন।

আপনি অ্যানালিটিক্স এবং ব্যবহারের ডেটা শেয়ার করে Apple-কে যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা উন্নত করতে সাহায্য করতে পারেন। Apple-এর সাথে কোনো মেসেজ বা মিডিয়া শেয়ার করা হয় না। এটি চালু করতে, সেটিংস >স্ক্রিন টাইম > যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা > যোগাযোগ সংক্রান্ত সুরক্ষা উন্নত করুন-এ যান।

পরিবারের কোনো সদস্যের iPad-এ প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু ব্লক করা

আপনি যখন কোনো চাইল্ড অ্যাকাউন্ট সেট আপ করেন, তখন আপনাকে “চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করুন”-এ ট্যাপ করার পর বাচ্চার নাম ও জন্মতারিখ লিখতে হবে। বাচ্চারা কোন ধরনের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে তা তাদের বয়স অনুসারে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এছাড়াও, আপনি আপনার পরিবারের সদস্যের ডিভাইসে থাকা নির্দিষ্ট কন্টেন্ট, যেমন সঙ্গীত, পডকাস্ট বা News বয়সের উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে, “বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ” অপশনে নিজে থেকে অশ্লীলতার রেটিং সীমিত করতে পারেন।

  1. আপনার পরিবারের সদস্যের iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “স্ক্রিন টাইম” অপশনে ট্যাপ করুন, “বিষয়বস্তু ও গোপনীয়তা সম্পর্কিত বিধিনিষেধ” অপশনে ট্যাপ করুন, তারপর “বিষয়বস্তু ও গোপনীয়তা সম্পর্কিত বিধিনিষেধ” অপশন চালু করুন।

  3. নির্দিষ্ট বিষয়বস্তু এবং গোপনীয়তার অপশন নির্বাচন করুন। এছাড়াও, নিম্নলিখিত যেকোনো একটি করুন:

    • আপনার পরিবারের সদস্যের শ্রবণশক্তি সুরক্ষিত রাখতে, নিচে স্ক্রোল করুন, “জোরালো অডিও কমান”-এ ট্যাপ করুন, তারপর “অনুমতি দেবেন না” নির্বাচন করুন। (এটি হেডফোন ভলিউমের সর্বোচ্চ মাত্রায় পরিবর্তন রোধ করে।) সেটিংসে হেডফোনের জোরালো শব্দ কম করা দেখুন।

    • আপনার সন্তান নির্দিষ্ট কোনো অ্যাপ ও ফিচারে যে বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবে তা পরিবর্তন করতে, “অনুমোদিত অ্যাপ ও ফিচার”-এ ট্যাপ করুন, তারপর সেগুলি বন্ধ করুন। অ্যাক্সেস করার অনুমতি দিতে, এগুলি চালু করুন।

  4. উপরের বাঁদিকে “ফিরে যান” বাটন-এ ট্যাপ করুন।

পরে পরিবারের কোনো সদস্যের জন্য স্ক্রিন টাইম সেটিংস যোগ বা পরিবর্তন করা

পরে স্ক্রিন টাইম সেটিংস যোগ করতে বা পরিবর্তন করতে, উপরের বিভাগে বর্ণিত ধাপগুলি অনুসরণ করুন।

গুরুত্বপূর্ণ: আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের ডিভাইসে স্ক্রিন টাইম সেট আপ করেন (ফ্যামিলি শেয়ারিং-এর মাধ্যমে নয়) এবং স্ক্রিন টাইম পাসকোড ভুলে যান, তাহলে আপনি এটি রিসেট করার জন্য আপনার Apple অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তবে, আপনি যদি ফ্যামিলি শেয়ারিং-এর মাধ্যমে আপনার ডিভাইসে পরিবারের কোনো সদস্যের জন্য স্ক্রিন টাইম সেট আপ করেন এবং আপনার স্ক্রিন টাইম পাসকোড ভুলে যান, তাহলে আপনি আপনার ডিভাইসের পাসকোড Touch ID বা Face ID ব্যবহার করে এটি আপনার ডিভাইসে রিসেট করতে পারেন।