iPad-এ VoiceOver-সহ অনস্ক্রিন কীবোর্ড ব্যবহার করা
যখন আপনি একটি এডিটযোগ্য টেক্সট ফিল্ড অ্যাক্টিভেট করেন তখন VoiceOver দিয়ে আপনার অনস্ক্রিন কীবোর্ড ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করা হয়। আপনি টেক্সট লিখতে পারেন, নির্বাচন করতে পারেন এবং ডিলিট করতে পারেন; কীবোর্ডের ভাষা পরিবর্তন করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন।
অনস্ক্রিন কীবোর্ড ব্যবহার করে টেক্সট লেখা
কোনো টেক্সট ফিল্ড নির্বাচন করুন, তারপর ডবল ট্যাপ করুন।
ইনসারশন পয়েন্ট এবং অনস্ক্রিন কীবোর্ড প্রদর্শিত হয়।
টেক্সট লিখতে, নিচের যেকোনো একটি কাজ করুন:
স্ট্যান্ডার্ড টাইপিং: কীবোর্ডে বাম বা ডানদিকে সোয়াইপ করে একটি কী নির্বাচন করুন, তারপর ক্যারেক্টারটি লিখতে ডবল ট্যাপ করুন। অথবা একটি কী নির্বাচন করার জন্য আপনার আঙুলটি কীবোর্ডের চারপাশে ঘোরান এবং একটি আঙুল দিয়ে কী স্পর্শ করাকালীন অন্য আঙুল দিয়ে স্ক্রিনে ট্যাপ করুন। VoiceOver কী-টি নির্বাচন করা হলে এবং আবার ক্যারেক্টার টাইপ করা হলে পড়ে শোনায়।
টাচ টাইপিং: কীবোর্ডের একটি কী নির্বাচন করার জন্য এটিতে স্পর্শ করুন, তারপর লেখার জন্য আপনার আঙুল উঠিয়ে নিন। যদি আপনি ভুল কী স্পর্শ করেন, তাহলে আপনার পছন্দের কী-টির দিকে আপনার আঙুলটি স্লাইড করুন। VoiceOver প্রতিটি কী-এর ক্যারেক্টার স্পর্শ করার সময় সেটি পড়ে শোনায়, কিন্তু আঙুল না উঠিয়ে নেওয়া পর্যন্ত এটি একটি ক্যারেক্টারও লেখে না।
ডিরেক্ট টাচ টাইপিং: VoiceOver শুধুমাত্র কীবোর্ডের জন্য নিষ্ক্রিয় করা হয়েছে, যাতে আপনি VoiceOver বন্ধ থাকলে যেভাবে টাইপ করেন সেভাবেই টাইপ করতে পারেন।
ডিক্টেশন: ডিক্টেশন শুরু করতে এবং বন্ধ করতে কীবোর্ডে “দুটি আঙুল দিয়ে ডবল ট্যাপ” জেসচার ব্যবহার করুন।
একটি অ্যাকসেন্ট করা ক্যারেক্টার লিখতে, নিম্নলিখিত কাজের মধ্যে একটি করুন:
স্ট্যান্ডার্ড টাইপিং: প্লেন ক্যারেক্টার নির্বাচন করুন, তারপর ডবল ট্যাপ করে ধরে রাখুন যতক্ষণ না আপনি এমন একটি টোন শুনতে পান যার দ্বারা বিকল্প ক্যারেক্টার দেখা যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া যায়। বিকল্প নির্বাচন করতে এবং শুনতে বাম অথবা ডানদিকে টেনে আনুন। বর্তমান নির্বাচনটি লিখতে আপনার আঙুল ছেড়ে দিন।
টাচ টাইপিং: বিকল্প ক্যারেক্টার উপস্থিত না হওয়া পর্যন্ত একটি ক্যারেক্টার স্পর্শ করে ধরে রাখুন।
অনস্ক্রিন কীবোর্ড ব্যবহার করে টেক্সট লেখা
ইনসারশন পয়েন্ট সরান: টেক্সটের ইনসারশন পয়েন্টটি সামনের দিকে বা পিছনের দিকে সরানোর জন্য উপরে বা নিচে সোয়াইপ করুন। আপনি ইনসারশন পয়েন্টটি ক্যারেক্টার অনুযায়ী, শব্দ অনুযায়ী, অথবা লাইন অনুযায়ী সরাতে চান কিনা তা নির্বাচন করতে রোটর ব্যবহার করুন। শুরুতে বা শেষে দ্রুত যেতে, টেক্সটে ডবল ট্যাপ করুন।
যখন ইনসারশন পয়েন্টটি সরানো হয় VoiceOver একটি শব্দ করে, এবং যে ক্যারেক্টার, শব্দ বা লাইনটি দিয়ে ইনসারশন পয়েন্ট সরানো হয় এটি সেই শব্দটি পড়ে শোনায়। শব্দ অনুসারে এগোনোর সময়, প্রতিটি শব্দের শেষে স্পেস বা পরবর্তী যতিচিহ্নের আগে ইনসারশন পয়েন্টটি স্থাপন করা হয়। যখন পিছনের দিকে সরানো হয়, তখন ইনসারশন পয়েন্টটি পূর্ববর্তী শব্দের শেষে, স্পেস বা যতিচিহ্নের আগে স্থাপন করা হয়।
ইনসারশন পয়েন্টটি কোনো শব্দ বা বাক্যের শেষে যতিচিহ্নের পরে সরান: ক্যারেক্টার মোডে স্যুইচ করার জন্য রোটর ব্যবহার করুন।
ইনসারশন পয়েন্ট লাইন অনুসারে সরানোর সময়, এটি প্রতিটি লাইন অতিক্রম করার সময় VoiceOver লাইনটি পড়ে শোনায়। এগিয়ে যাওয়ার সময়, ইনসারশন পয়েন্টটি পরবর্তী লাইনের শুরুতে রাখা হয় (যখন আপনি একটি অনুচ্ছেদের শেষ লাইনে পৌঁছাবেন, যখন ইনসারশন পয়েন্টটি তখনই পড়া লাইনের শেষে সরানো হবে)। পিছনের দিকে গেলে, যে লাইনটি পড়া হচ্ছে সেটির শুরুতে ইনসারশন পয়েন্টটি রাখা হয়।
একটি ক্যারেক্টার ডিলিট করুন:
ব্যবহার করুন।টেক্সট নির্বাচন করুন: নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি কাজ করুন:
রোটরটি “টেক্সট নির্বাচন”-এ সেট করুন, ক্যারেক্টার, শব্দ, লাইন অথবা বাক্য নির্বাচন করতে উপরে অথবা নিচে সোয়াইপ করুন, তারপর বামদিকে অথবা ডানদিকে সোয়াইপ করে পিছনের অথবা সামনের দিকে সরান। (আপনাকে টেক্সট নির্বাচন সক্রিয় করতে হতে পারে। এর জন্য সেটিংস
> সহায়ক পরিষেবা > VoiceOver > রোটর-এ যান।)রোটরটি “এডিট করুন”-এ সেট করুন, “নির্বাচন করুন” অথবা “সবকটি নির্বাচন করুন” নির্বাচন করতে উপরে অথবা নিচে সোয়াইপ করুন, তারপর ডবল ট্যাপ করুন। আপনি যদি “নির্বাচন করুন” বেছে নেন, তাহলে আপনি ডবল ট্যাপ করলে ইনসারশন পয়েন্টের নিকটতম শব্দটি নির্বাচন করা হবে। নির্বাচিত অংশ বাড়ানোর বা কমানোর জন্য পপ-আপ মেনু খারিজ করার জন্য দুটি আঙুল দিয়ে স্ক্রাব করুন (দুটি আঙুল তিনবার সামনে-পিছনে সরিয়ে “z” লিখুন), তারপর পিঞ্চ করুন।
কাট করুন, কপি করুন, অথবা পেস্ট করুন: রোটরটি “এডিট করুন”-এ সেট করুন, টেক্সট নির্বাচন করুন, “কাট করুন”, “কপি করুন” বা “পেস্ট করুন” নির্বাচন করার জন্য উপরে বা নিচে সোয়াইপ করুন, তারপর ডবল ট্যাপ করুন।
ভুল বানানে লেখা শব্দ ঠিক করুন: “ভুল বানানে লেখা শব্দ”-এ রোটরটি সেট করুন, তারপর আগের অথবা পরের ভুল বানানে লেখা শব্দটিতে যেতে উপরে অথবা নিচে সোয়াইপ করুন। প্রস্তাবিত বিকল্পটি বেছে নিতে বাম বা ডানদিকে সোয়াইপ করুন, তারপর বিকল্পটি ব্যবহার করতে ডবল ট্যাপ করুন।
পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন: iPad ঝাঁকান, পূর্বাবস্থায় ফেরানোর জন্য অ্যাকশন নির্বাচন করতে বাম অথবা ডানদিকে সোয়াইপ করুন, তারপর ডবল ট্যাপ করুন।
কীবোর্ড সেটিংস পরিবর্তন করা
সেটিংস
> সহায়ক পরিষেবা > VoiceOver-এ যান।নিম্নলিখিতের মধ্যে একটিতে ট্যাপ করুন:
টাইপ করার স্টাইল: আপনি একটি নতুন স্টাইল বেছে নিতে পারেন। অথবা, রোটর টাইপিং মোডে সেট করুন, তারপর উপরে বা নিচে সোয়াইপ করুন।
ফোনেটিক ফিডব্যাক: ক্যারেক্টার অনুসারে টেক্সট পড়ে শোনান। VoiceOver প্রথমে ক্যারেক্টারটি তারপর এর ফোনেটিক সমতুল্যটি পড়ে শোনায়।উদাহরণস্বরূপ, “f” এবং তারপর “foxtrot”।
টাইপিং ফিডব্যাক: পড়ে শোনানোর জন্য ক্যারেক্টার, শব্দ, “উভয়ই” বা “কিছুই নয়” নির্বাচন করুন।
শব্দচয়ন: “টেক্সট ডিলিট করা হচ্ছে”-তে ট্যাপ করুন। নিম্নতর পিচে VoiceOver ডিলিট করা ক্যারেক্টার পড়ে শোনানোর জন্য “পিচ পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন।