iPad-এ Safari ব্যবহার শুরু করা

Safari অ্যাপ দিয়ে আপনার iPad-এ ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। আপনি ওয়েব ব্রাউজ করতে পারেন, পরে আবার দেখার জন্য ওয়েবসাইট বুকমার্ক করতে পারেন, আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটি ব্যক্তিগত রাখতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন।

একটি খোলা ওয়েবপেজ। উপরদিকে বাম থেকে ডানদিক বরাবর “সাইডবার”, “পূর্ববর্তী”, সার্চ ফিল্ড, “শেয়ার করুন”, “নতুন ট্যাব” এবং “ট্যাব ওভারভিউ” বাটন রয়েছে।

ওয়েব ব্রাউজ করুন

ওয়েবে সার্ফ করুন অথবা নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজুন। উইন্ডোর উপরে সার্চ ফিল্ডে, কোনো ওয়েবপেজের নাম বা ওয়েব অ্যাড্রেস লিখুন অথবা কয়েকটি শব্দ, বাক্যাংশ অথবা প্রশ্ন টাইপ করুন।

একটি খোলা ওয়েবপেজ। “শেয়ার করুন” বাটনে ট্যাপ করার ফলে AirDrop, মেসেজ, Mail, নোট, “কপি করুন”, “বুকমার্কে যোগ করুন”, “পড়ার তালিকায় যোগ করুন” এবং আরও অনেক কিছুর অপশন দেখা যাচ্ছে।

ওয়েবসাইট বুকমার্ক করুন

পরে আবার দেখার জন্য ওয়েবসাইট সেভ করে রাখুন। সার্চ ফিল্ডের ডানদিকে শেয়ার করার বাটন-এ ট্যাপ করুন, তারপর “বুকমার্কে যোগ করুন”-এ ট্যাপ করুন।

Safari উইন্ডোটির বামদিকের Safari সাইডবার খোলা রয়েছে এবং “ব্যক্তিগত” অপশন নির্বাচন করা হয়েছে। ডানদিকে লেখা রয়েছে যে, Safari আপনার ব্রাউজিং হিস্ট্রি সেভ করে রাখবে না।

ব্যক্তিগতভাবে ব্রাউজ করা

আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটি ব্যক্তিগত রাখুন। আপনি যখন ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করেন, তখন আপনার খোলা ট্যাবগুলি iPad-এর হিস্ট্রিতে অথবা আপনার অন্যান্য ডিভাইসে ট্যাবের তালিকায় দেখানো হয় না। “সাইডবার দেখুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ব্যক্তিগত”-তে ট্যাপ করুন।

Safari-তে, বামদিকের সাইডবারে “পড়ার তালিকা” খোলা রয়েছে এবং “পড়ার তালিকা”-তে সেভ করা ওয়েবসাইটগুলির একটি তালিকা দেখানো হয়েছে। একটি পদার্থবিদ্যা বিষয়ক নিবন্ধ ডানদিকে দেখানো হয়েছে।

কীভাবে কুকি অপসারণ করবেন এবং আপনার ক্যাশে মুছে ফেলবেন?

আপনার লোকেশন ব্যবহার করতে (অথবা আপনাকে নোটিফিকেশন পাঠাতে) এবং আপনার ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলার জন্য ওয়েবসাইটগুলিকে আপনি যে অনুমতি দিয়েছিলেন সেগুলি আগের অবস্থায় ফেরাতে আপনার iPad-এর ক্যাশে মুছুন ও কুকি অপসারণ করুন। “সাইডবার দেখুন” বাটন-এ ট্যাপ করুন, “হিস্ট্রি”-তে ট্যাপ করুন, “আরও বাটন”-এ ট্যাপ করুন, তারপর “মুছে ফেলুন”-এ ট্যাপ করুন।

দ্রষ্টব্য: Safari-তে আপনার ব্রাউজিং হিস্ট্রি মুছলে আপনার দেখা ওয়েবসাইটগুলি দ্বারা স্বাধীনভাবে রাখা কোনো ব্রাউজিং হিস্ট্রি বা অন্যান্য অ্যাপে আপনার ব্রাউজিং হিস্ট্রি মুছে যায় না।

আরও জানতে চান?