iPad স্টেটাস আইকনের অর্থ জানা

স্ক্রিনের উপরে স্টেটাস বারে থাকা আইকনগুলি iPad-এর বিভিন্ন তথ্য দেখায়।

দ্রষ্টব্য: আপনি যদি ফোকাস চালু করেন, তাহলে এর আইকন স্টেটাস বারে দেখা যাবে।

স্টেটাস আইকন

এর অর্থ জানুন

Wi-Fi স্টেটাস আইকন।

Wi-Fi। iPad-এ Wi-Fi ইন্টারনেট কানেকশন রয়েছে। বারের সংখ্যা যত বেশি হয়, কানেকশনের স্পিড তত বেশি হয়। উপলভ্য নেটওয়ার্ক দেখা এবং Wi-Fi-এর সাথে কানেক্ট করা দেখুন।

মোবাইল সিগন্যালের শক্তির স্টেটাস আইকন (চারটি বার)।

নেটওয়ার্ক সিগন্যাল: iPad (Wi-Fi + Cellular মডেল) মোবাইল নেটওয়ার্কের রেঞ্জে রয়েছে। যদি কোনো সিগন্যাল না পাওয়া যায়, তাহলে “নেটওয়ার্ক নেই” দেখানো হবে।

বিমান মোড স্টেটাস আইকন।

বিমান মোড। বিমান মোড চালু রয়েছে। নন-ওয়্যারলেস ফিচারগুলি উপলভ্য হবে, তবে ওয়্যারলেস ফাংশনগুলি নিষ্ক্রিয় করা থাকতে পারে। ভ্রমণের জন্য সেটিংস নির্বাচন করা নিবন্ধটি দেখুন।

5G স্টেটাস আইকন।

5G. আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G নেটওয়ার্ক উপলভ্য রয়েছে এবং সমর্থিত মডেল সেই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। iPad-এ 5G ব্যবহার করা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

5G স্টেটাস আইকন।

5G UC. আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G UC নেটওয়ার্ক উপলভ্য রয়েছে, এর মধ্যে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G নেটওয়ার্কের উচ্চতর ফ্রিকোয়েন্সির ভার্সন অন্তর্ভুক্ত থাকতে পারে। সমর্থিত মডেল সেই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করতে পারে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। iPad-এ 5G ব্যবহার করা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

5G+স্টেটাস আইকন।

5G +. আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G+ নেটওয়ার্ক উপলভ্য রয়েছে, এর মধ্যে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G নেটওয়ার্কের উচ্চতর ফ্রিকোয়েন্সির ভার্সন অন্তর্ভুক্ত থাকতে পারে। সমর্থিত মডেল সেই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করতে পারে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। iPad-এ 5G ব্যবহার করা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

5G UW স্টেটাস আইকন।

5G UW. আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G UW নেটওয়ার্ক উপলভ্য রয়েছে, এর মধ্যে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G নেটওয়ার্কের উচ্চতর ফ্রিকোয়েন্সির ভার্সন অন্তর্ভুক্ত থাকতে পারে। সমর্থিত মডেল সেই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করতে পারে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। iPad-এ 5G ব্যবহার করা Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

5G E স্টেটাস আইকন।

5G E। আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের 5G E নেটওয়ার্ক উপলভ্য আছে এবং সমর্থিত মডেল সেই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

LTE স্টেটাস আইকন।

LTE: iPad (Wi-Fi + Cellular মডেল) 4G LTE নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড রয়েছে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

4G স্টেটাস আইকন।

4G: iPad ( Wi-Fi + Cellular মডেল) 4G নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড রয়েছে (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

3G স্টেটাস আইকন।

3G: iPad ( Wi-Fi + Cellular মডেল) 3G নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড আছে। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

EDGE স্টেটাস আইকন।

EDGE: iPad ( Wi-Fi + Cellular মডেল) EDGE নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড রয়েছে। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

GPRS স্টেটাস আইকন।

GPRS: iPad (Wi-Fi + Cellular মডেল) GPS নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড রয়েছে। মোবাইল ডেটা সেটিংস দেখা বা পরিবর্তন করা নিবন্ধটি দেখুন।

পার্সোনাল হটস্পট স্টেটাস আইকন।

পার্সোনাল হটস্পট কানেকশন। iPad অন্য ডিভাইসের পার্সোনাল হটস্পটের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড রয়েছে। পার্সোনাল হটস্পটে কানেক্ট করা নিবন্ধটি দেখুন।

VPN স্টেটাস আইকন।

VPN। iPad VPN ব্যবহার করে একটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে।

নেভিগেশন ইন্ডিকেটর আইকন।

নেভিগেশন। iPad টার্ন-বাই-টার্ন পথনির্দেশ অনুসরণ করে। গাড়ি চালানোর পথনির্দেশ পাওয়া নিবন্ধটি দেখুন।

পার্সোনাল হটস্পট ইন্ডিকেটর আইকন।

পার্সোনাল হটস্পট। iPad দিয়ে পার্সোনাল হটস্পট দেওয়া হচ্ছে। পার্সোনাল হটস্পট দিয়ে ইন্টারনেট কানেকশন শেয়ার করা নিবন্ধটি দেখুন।

কল ইন্ডিকেটর আইকন।

ফোন কল। iPad-এ একটি ফোন কল চলছে। আপনার iPad-এ ফোন এবং টেক্সট মেসেজ করতে iPhone ব্যবহার করা দেখুন।

FaceTime দেখানোর আইকন।

FaceTime। iPad-এ একটি FaceTime কল চলছে। FaceTime কল করা নিবন্ধটি দেখুন।

রেকর্ডিং ইন্ডিকেটর আইকন।

স্ক্রিন রেকর্ডিং। iPad দ্বারা আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে। স্ক্রিন রেকর্ডিং করার পদ্ধতি নিবন্ধটি দেখুন।

“ক্যামেরা ব্যবহার করা হচ্ছে” আইকন।

ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। একটি অ্যাপ দিয়ে আপনার ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। iPad-এর কোন কোন অ্যাপে ক্যামেরা ও মাইক্রোফোনের অ্যাক্সেস রয়েছে তা কন্ট্রোল করা দেখুন।

“মাইক্রোফোন ব্যবহার হচ্ছে” আইকন।

মাইক্রোফোন ব্যবহার হচ্ছে। একটি অ্যাপ দিয়ে আপনার মাইক্রোফোন ব্যবহৃত হচ্ছে। iPad-এর কোন কোন অ্যাপে ক্যামেরা ও মাইক্রোফোনের অ্যাক্সেস রয়েছে তা কন্ট্রোল করা দেখুন।

সিঙ্ক করার স্টেটাস আইকন।

সিঙ্ক হচ্ছে। iPad আপনার কম্পিউটারের সাথে সিঙ্ক হচ্ছে। অন্যান্য ডিভাইসের সাথে নিজের iPad সিঙ্ক করা দেখুন।

নেটওয়ার্ক অ্যাক্টিভিটি স্টেটাস সংক্রান্ত আইকন।

নেটওয়ার্ক অ্যাক্টিভিটি। কোনও নেটওয়ার্ক বা অন্য কোনও অ্যাক্টিভিটি রয়েছে। কিছু থার্ড পার্টি অ্যাপ এই আইকন ব্যবহার করে অ্যাপ অ্যাক্টিভিটি দেখায়। ইন্টারনেটের সাথে কানেক্ট করা নিবন্ধটি দেখুন।

লক স্টেটাস আইকন।

লক। iPad লক করা আছে। iPad-এর স্ক্রিন চালু করা, iPad আনলক ও লক করা দেখুন।

“ডু-নট-ডিস্টার্ব” স্টেটাস আইকন।

ডু-নট-ডিস্টার্ব। ডু-নট-ডিস্টার্ব চালু আছে। ফোকাস চালু বা সময় নির্ধারণ করা নিবন্ধটি দেখুন।

ওরিয়েন্টেশন লক স্টেটাস আইকন।

ওরিয়েন্টেশন লক। স্ক্রিনের ওরিয়েন্টেশন লক করা আছে। স্ক্রিন ওরিয়েন্টেশন পরিবর্তন বা লক করা নিবন্ধটি দেখুন।

লোকেশন পরিষেবার স্টেটাস আইকন।

লোকেশন পরিষেবা। একটি অ্যাপ দিয়ে লোকেশন পরিষেবা ব্যবহার করা হচ্ছে। কোন অ্যাপগুলি iPad-এর লোকেশন ব্যবহার করতে পারে তা কন্ট্রোল করা দেখুন।

অ্যালার্ম স্টেটাস আইকন।

অ্যালার্ম। অ্যালার্ম সেট করা আছে। অ্যালার্ম সেট করা নিবন্ধটি দেখুন।

কানেক্টেড হেডফোনের স্টেটাস আইকন।

হেডফোন কানেক্টেড। iPad Bluetooth® হেডফোনের সাথে পেয়ার করা রয়েছে, হেডফোন চালু রয়েছে ও Bluetooth রেঞ্জের মধ্যে রয়েছে। Bluetooth হেডফোন সেট আপ করা এবং এর মাধ্যমে শোনা নিবন্ধটি দেখুন।

ব্যাটারি স্টেটাস আইকন।

ব্যাটারি। iPad-এর ব্যাটারির লেভেল দেখা যায়। যখন আইকন হলুদ দেখায়, তখন লো পাওয়ার মোড চালু থাকে। iPad-এর ব্যাটারি কত শতাংশ চার্জ হয়েছে তা দেখা দেখুন।

ব্যাটারি চার্জিং আইকন।

ব্যাটারি চার্জ হচ্ছে। iPad-এর ব্যাটারি চার্জ হচ্ছে। আইকনটি ধূসর হলে, তখন চার্জ হওয়া পজ করা হয়। ব্যাটারি চার্জ করা নিবন্ধটি দেখুন।

Bluetooth ব্যাটারি স্টেটাস আইকন।

Bluetooth ব্যাটারি। সমর্থিত ও পেয়ার করা Bluetooth ডিভাইসের ব্যাটারি লেভেল দেখায়। Bluetooth অ্যাক্সেসরির সাথে কানেক্ট করার উপায় নিবন্ধটি দেখুন।

AirPlay স্টেটাস আইকন।

AirPlay. AirPlay চালু রয়েছে। ভিডিও ও ছবি স্ট্রিম করা নিবন্ধটি দেখুন।

ভয়েস কন্ট্রোল আইকন।

ভয়েস কন্ট্রোল। সেটিংস > “সহায়ক পরিষেবা”-তে ভয়েস কন্ট্রোল চালু রয়েছে এবং আপনি নিজের কণ্ঠস্বর ব্যবহার করে iPhone-এর সাথে ইন্টাব়্যাক্ট করতে পারেন

RTT স্টেটাস আইকন।

RTT। RTT চালু আছে। RTT সেট অ্যাপ ও ব্যবহার করা নিবন্ধটি দেখুন।