iPad চালু অথবা বন্ধ করা
iPad চালু করতে টপ বাটনটি ব্যবহার করুন। আপনি টপ বাটন (কিছু মডেলের ক্ষেত্রে কোনো একটি ভলিউম বাটনের সঙ্গে) বা সেটিংস
ব্যবহার করে iPad বন্ধ করতে পারেন।
আপনার iPad যদি প্রত্যাশা অনুযায়ী কাজ না করে, তাহলে আপনি এটি বন্ধ করে রিস্টার্ট করার চেষ্টা করতে পারেন, তারপর এটি আবার চালু করতে পারেন। যদি এটি বন্ধ করে চালু করার পরও সমস্যাটির সমাধান না হয়, তাহলে এটি জোর করে রিস্টার্ট করার চেষ্টা করুন।
iPad চালু অথবা বন্ধ করা (Face ID বা টপ বাটনে Touch ID ব্যবহারের সুবিধা থাকা মডেল)
আপনার iPad-এ যদি হোম বাটন না থাকে, তাহলে নিম্নলিখিত কাজগুলি করুন:
iPad চালু করতে: Apple লোগো না দেখতে পাওয়া পর্যন্ত টপ বাটনটি চেপে ধরে রাখুন।
iPad বন্ধ করতে: একই সঙ্গে টপ বাটন এবং যেকোনো একটি ভলিউম বাটন চেপে ধরে রাখুন, তারপর স্লাইডারটি টেনে আনুন।

iPad চালু অথবা বন্ধ করা (হোম বাটন থাকা মডেল)
iPad চালু করতে: Apple লোগো না দেখতে পাওয়া পর্যন্ত টপ বাটনটি চেপে ধরে রাখুন।
iPad বন্ধ করতে: টপ বাটনটি চেপে ধরে রাখুন, তারপর স্লাইডারটি টেনে আনুন।

যেকোনো মডেল বন্ধ করতে, সেটিংস
> জেনারেল > শাট ডাউন-এ যান, তারপর স্লাইডারটি টেনে আনুন।