iPad-এ সহায়ক পরিষেবার জন্য অনস্ক্রিন এবং এক্সটার্নাল কীবোর্ড সেটিংস অ্যাডজাস্ট করা

আপনি শুধুমাত্র বড় হাতের অক্ষর দেখানোর জন্য iPad-এ অনস্ক্রিন কীবোর্ডটি সেট করতে পারেন এবং যদি আপনি আপনার iPad-এর সাথে একটি ফিজিক্যাল কীবোর্ড ব্যবহার করেন, তবে কী-এর সংবেদনশীলতা অ্যাডজাস্ট করুন যাতে আরও সহজে কীগুলির কম্বিনেশন চাপতে পারেন।

এছাড়াও আপনি টাইপিং অপশন সেট করতে পারেন, যেমন অটো কারেকশন ও টাইপ করার জন্য স্লাইড করা এবং অন্যান্য ভাষা ও বিকল্প লেআউটের জন্য কীবোর্ড যোগ করা ইত্যাদি।

শুধুমাত্র বড় হাতের অক্ষর প্রদর্শন করার জন্য অনস্ক্রিন কীবোর্ড সেট করা

যদি বড় হাতের অক্ষর পড়া সহজ হয়, আপনি একটি অপশন সেট করতে পারেন যাতে অনস্ক্রিন কীবোর্ডে ছোট হাতের অক্ষর না দেখায়।

সেটিংস > সহায়ক পরিষেবা > কীবোর্ড-এ যান, তারপর “ছোট হাতের অক্ষরসহ কী দেখান” বন্ধ করুন।

পরামর্শ: Mail, মেসেজ, নোট এবং Safari-সহ অনেক অ্যাপে টাইপ করার জন্য একটি বড় কীবোর্ড ব্যবহার করতে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে iPad ঘোরান। স্ক্রিন ওরিয়েন্টেশন পরিবর্তন বা লক করার পদ্ধতি দেখুন।

একটি এক্সটার্নাল কীবোর্ডে কী-গুলি কীভাবে কাজ করে তা পরিবর্তন করা

আপনি iPad-এর সাথে কোনো ফিজিক্যাল কীবোর্ড ব্যবহার করলে, তাহলে আপনি কীগুলির সংবেদনশীলতা অ্যাডজাস্ট করতে পারেন এবং কী-এর কম্বিনেশন চাপা সহজ করতে পারেন।

সেটিংস > সহায়ক পরিষেবা > কীবোর্ড-এ যান, তারপর নিচের যেকোনো একটিতে ট্যাপ করুন:

  • কী পুনরাবৃত্তি করুন: কোনো “কী”-এর পুনরাবৃত্তি শুরু হওয়ার আগে আপনাকে কতক্ষণ পর্যন্ত এটি চেপে ধরে রাখতে হবে এবং এটি চালু হওয়ার পর সেটির কত দ্রুত পুনরাবৃত্তি হবে তা আপনি সেট করতে পারেন। আপনি “কী”-এর পুনরাবৃত্তি সম্পূর্ণ আটকাতে পারেন।

  • স্টিকি কী: যদি আপনাকে একই সময়ে একাধিক কী চাপতে হয়, তাহলে আপনি তার পরিবর্তে প্রতিটি কী আলাদাভাবে চাপতে পারেন। উদাহরণস্বরূপ, কমান্ড কী ও তারপর Z চেপে, কীবোর্ড শর্টকাট কমান্ড-Z তৈরি করতে পারেন।

  • স্লো কী: আপনি কোনো “কী” চাপার এবং সেটি সক্রিয় হওয়ার মধ্যবর্তী সময় অ্যাডজাস্ট করুন।