iPad-এর সঙ্গে ইন্টাব়্যাক্ট করার সাধারণ জেসচারগুলি শেখা
ট্যাপ করা, স্পর্শ করা এবং ধরে রাখা, সোয়াইপ করা, স্ক্রোল করা এবং জুম করার মতো কয়েকটি সহজ জেসচার ব্যবহার করে iPad এবং এর অ্যাপগুলি কন্ট্রোল করুন।
চিহ্ন | জেসচার | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ট্যাপ করা: একটি আঙুল দিয়ে স্ক্রিনের কোনো আইটেমকে অল্প করে স্পর্শ করুন। উদাহরণস্বরূপ, কোনো অ্যাপ খুলতে হোম স্ক্রিনে থাকা এটির আইকনে ট্যাপ করুন। | |||||||||||
স্পর্শ করে ধরে রাখা: কিছু না হওয়া পর্যন্ত স্ক্রিনে কোনো আইটেম চাপুন। উদাহরণস্বরূপ, আপনি যদি হোম স্ক্রিনের ওয়ালপেপার স্পর্শ করে ধরে রাখেন, তাহলে অ্যাপ আইকনগুলি নড়াচড়া করা শুরু করে। | |||||||||||
সোয়াইপ করা: একটি আঙুল দ্রুত স্ক্রিনের একদিক থেকে অপরদিকে সরান। উদাহরণস্বরূপ, আরও অ্যাপ দেখতে হোম স্ক্রিনের বাম দিকে সোয়াইপ করুন। | |||||||||||
স্ক্রোল করা: না তুলে একটি আঙুল স্ক্রিনের উপর দিয়ে সরান। উদাহরণস্বরূপ, ছবি অ্যাপে আপনি আরও দেখতে একটি তালিকাকে উপরে বা নিচে টেনে আনতে পারেন। দ্রুত স্ক্রোল করতে সোয়াইপ করুন; স্ক্রোল করা বন্ধ করতে স্ক্রিনটি স্পর্শ করুন। | |||||||||||
জুম করা: স্ক্রিনে দুটি আঙুল একে অপরের কাছাকাছি রাখুন। জুম ইন করার জন্য আঙুল দুটি আলাদা করে ছড়িয়ে দিন অথবা জুম আউট করার জন্য একে অপরের কাছে আনুন। জুম ইন করার জন্য আপনি কোনো ছবি বা ওয়েবপেজে ডবল ট্যাপ করতে পারেন এবং আবার ডবল ট্যাপ করে জুম আউট করতে পারেন। ম্যাপে, ডবল-ট্যাপ করে ধরে রাখুন, তারপর জুম ইন করার জন্য উপরে টেনে আনুন অথবা জুম আউট করার জন্য নিচে টেনে আনুন। | |||||||||||
আপনি যদি Magic Trackpad অথবা Magic Mouse ব্যবহার করেন, তাহলে iPad-এর ট্র্যাকপ্যাড জেসচার বা আপনার ট্রাকপ্যাড বা মাউসে কাজ করে এমন জেসচারের জন্য iPad-এর জন্য মাউস অ্যাকশন এবং জেসচার দেখুন।




