iPad-এ স্ক্রিনশট নেওয়া

আপনি আপনার iPad স্ক্রিনে যা আছে তা ক্যাপচার করতে পারেন, স্ক্রিনের প্রান্তের বাইরে একটি সম্পূর্ণ পেজ ক্যাপচার করতে পারেন অথবা একটি নির্দিষ্ট অংশ সেভ করতে পারেন।

স্ক্রিনশট নেওয়া

  1. টপ বাটন ও ভলিউম বাটন একই সময়ে চেপে দ্রুত ছেড়ে দিন।

    নোট: যদি আপনার iPad-এ হোম বাটন থাকে, তাহলে দ্রুত একই সময়ে এটি এবং টপ বাটন চাপুন এবং ছেড়ে দিন।

    তিনটি iPad মডেল। দু’টি iPad মডেলেই একটি টপ বাটন রয়েছে; একটি iPad মডেলের পাশে ভলিউম বাটন রয়েছে এবং অপরটির উপরে ভলিউম বাটন রয়েছে। টপ বাটন এবং ভলিউম বাটনের দিকে তিরচিহ্ন দিয়ে নির্দেশ করা হচ্ছে। তৃতীয় iPad-এ একটি হোম বাটন আছে এবং একটি তিরচিহ্ন হোম বাটন ও টপ বাটনের দিকে নির্দেশ করছে।
  2. স্ক্রিনের নিচের বাম কোণে স্ক্রিনশট থাম্বনেলে ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • আপনার iPad -এর স্ক্রিনের বাইরে কন্টেন্ট ক্যাপচার করতে: “সম্পূর্ণ পেজ” অপশনে ট্যাপ করুন। স্ক্রিনশটের আরও অংশ দেখতে, আপনার আঙুল বা Apple Pencil দিয়ে ডানদিকের প্রিভিউ ইমেজে টেনে আনুন। উদাহরণস্বরূপ, আপনি Safari-তে একটি সম্পূর্ণ ওয়েবপেজ ক্যাপচার করতে পারেন।

    • ক্রপ করতে: হ্যান্ডেলগুলি টেনে আনুন। একটি সম্পূর্ণ পেজের স্ক্রিনশটের একটি ছোট অংশ সেভ করতে, “ক্রপ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর হ্যান্ডেলগুলি টেনে আনুন।

    • অ্যানোটেট করতে: মার্কআপ বাটন-এ ট্যাপ করুন, তারপর মার্কআপ টুল ব্যবহার করুন।

    • বাতিল করতে বা ডিলিট করতে: “বন্ধ করুন” বাটন-এ ট্যাপ করুন।

  3. সেভ করতে “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

স্ক্রিনশট নেওয়ার জন্য হার্ডওয়্যার বাটন ব্যবহার করার পরিবর্তে, আপনি Siri অথবা AssistiveTouch ব্যবহার করতে পারেন। অথবা, আপনি যদি Apple Pencil ব্যবহার করেন, তাহলে স্ক্রিনের নিচের বাম বা নিচের ডান কোণ থেকে কোনাকুনি উপরের দিকে সোয়াইপ করুন।

আপনার স্ক্রিনশটগুলি পর্যালোচনা করা

স্ক্রিনশট আপনার ছবি লাইব্রেরিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ করা হয়।

  1. আপনার iPad-এ ছবি অ্যাপ -এ যান।

  2. “সংগ্রহ”-তে ট্যাপ করুন, নিচে স্ক্রোল করে “মিডিয়া টাইপ”-এ যান, তারপর “স্ক্রিনশট”-এ ট্যাপ করুন।

স্ক্রিনশটের ডিফল্ট সেটিংস পরিবর্তন করা

আপনি স্ক্রিন ক্যাপচার সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন যাতে স্ক্রিনশটগুলি ফুল স্ক্রিনে বা নিচের বামদিকের কোণে অস্থায়ী থাম্বনেল হিসাবে দেখা যায়। আপনি SDR বা HDR ফর্ম্যাটেও স্ক্রিনশট সেভ করতে পারেন। স্ক্রিন ক্যাপচার সেটিংস পরিবর্তন করা দেখুন।