আপনার Apple অ্যাকাউন্টের পেমেন্ট পদ্ধতি পরিবর্তন বা আপডেট করার প্রয়োজন হলে

Apple মিডিয়াতে কেনাকাটা ও সাবস্ক্রিপশনের জন্য আপনি যে পেমেন্ট তথ্য ব্যবহার করেন, তা আপনার আর্থিক প্রতিষ্ঠান আটোমেটিক আপডেট করতে পারে। কীভাবে আপনার পেমেন্ট পদ্ধতি ম্যানুয়ালি এডিট করবেন তা জানুন।

আপনার iPhone, iPad বা Apple Vision Pro-এ পেমেন্ট পদ্ধতি আপডেট করুন

  1. সেটিংস অ্যাপ খুলুন।

  2. আপনার নামে ট্যাপ করুন।

  3. পেমেন্ট ও শিপিং-এ ট্যাপ করুন। আপনাকে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলা হতে পারে।

  4. আপনার বর্তমান কার্ডের বিলিংয়ের তথ্য আপডেট করার প্রয়োজন হলে, পেমেন্ট পদ্ধতিতে ট্যাপ করে তারপরে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।

  5. আপনার নতুন বিলিংয়ের তথ্য লিখুন তারপরে হয়ে গেছে ট্যাপ করুন।

কোনো সমস্যা হলে, আপনার পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন

  1. সেটিংস অ্যাপ খুলুন।

  2. আপনার নামে ট্যাপ করুন।

  3. পেমেন্ট ও শিপিং-এ ট্যাপ করুন। আপনাকে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলা হতে পারে।

  4. পেমেন্ট পদ্ধতি যোগ করুন বিকল্পে ট্যাপ করুন, নতুন পেমেন্ট পদ্ধতি লিখুন, তারপরে হয়ে গেছে ট্যাপ করুন।

  5. এডিট করুন-এ ট্যাপ করুন।

  6. পুরানো পেমেন্ট পদ্ধতির পাশে থাকা লাল রঙের মুছুন বোতামে ট্যাপ করুন, তারপরে সরান-এ ট্যাপ করুন।

    iPhone-এর স্ক্রিনে পেমেন্ট ও শিপিং, পেমেন্ট পদ্ধতির তালিকা দেখানো হচ্ছে।
  7. আপনি চাইলে এরপর আপডেট করা বিলিং তথ্য সহ পুরানো পেমেন্ট পদ্ধতি আবার যোগ করতে পারেন।

আপনার Mac-এ পেমেন্ট পদ্ধতি আপডেট করুন

  1. App Store খুলুন।

  2. আপনার নামে ক্লিক করুন। আপনার নাম দেখা না গেলে, সাইন ইন করুন বোতামে ক্লিক করুন। আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে, আপনার নামে ক্লিক করুন।

  3. অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন। আপনাকে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলা হতে পারে।

  4. পেমেন্টের তথ্য-এর পাশে, পেমেন্ট পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  5. আপনার বর্তমান কার্ডের বিলিংয়ের তথ্য আপডেট করার প্রয়োজন হলে, পেমেন্ট পদ্ধতির পাশে থাকা এডিট করুন বিকল্পে ক্লিক করুন।

  6. আপনার নতুন বিলিংয়ের তথ্য লিখুন তারপরে হয়ে গেছে ক্লিক করুন।

কোনো সমস্যা হলে, আপনার পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন

  1. App Store খুলুন।

  2. আপনার নামে ক্লিক করুন। আপনার নাম দেখা না গেলে, সাইন ইন করুন বোতামে ক্লিক করুন। আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে, আপনার নামে ক্লিক করুন।

  3. অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন। আপনাকে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলা হতে পারে।

  4. পেমেন্টের তথ্য-এর পাশে, পেমেন্ট পরিচালনা করুন বিকল্পে ক্লিক করুন।

    macOS স্ক্রিনে পেমেন্ট পরিচালনা করুন স্ক্রিন দেখানো হচ্ছে।
  5. পেমেন্ট পদ্ধতি যোগ করুন-এ ক্লিক করুন, তারপরে নতুন পেমেন্ট পদ্ধতি লিখুন। হয়ে গেছে ক্লিক করুন।

  6. এডিট করুন বিকল্পে ক্লিক করুন, তারপরে পেমেন্ট পদ্ধতি সরান বিকল্পে ক্লিক করুন।

  7. আপনি চাইলে এরপর আপডেট করা বিলিং তথ্য সহ পুরানো পেমেন্ট পদ্ধতি আবার যোগ করতে পারেন।

আপনার Windows PC-তে পেমেন্ট পদ্ধতি আপডেট করতে

  1. আপনার Windows PC-তে, Apple Music বা Apple TV অ্যাপ খুলুন। কীভাবে Windows-এ Apple-এর অ্যাপ পাবেন তা জানুন।

  2. সাইডবারের নিচে আপনার নামে ক্লিক করুন, তারপর আমার অ্যাকাউন্ট দেখুন বিকল্পে ক্লিক করুন। আপনাকে প্রথমে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে হতে পারে। আপনার যদি Windows-এর জন্য iTunes থাকে, তাহলে মেনু বার থেকে অ্যাকাউন্ট বেছে নিন, তারপর আমার অ্যাকাউন্ট দেখুন নির্বাচন করুন।

    Windows স্ক্রিনে প্রোফাইল দেখুন ও আমার অ্যাকাউন্ট দেখুন বিকল্প দেখানো হচ্ছে।
  3. পেমেন্টের তথ্য-এর পাশে, পেমেন্ট পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  4. আপনার বর্তমান কার্ডের বিলিংয়ের তথ্য আপডেট করার প্রয়োজন হলে, পেমেন্ট পদ্ধতির পাশে থাকা এডিট করুন বিকল্পে ক্লিক করুন।

  5. আপনার নতুন বিলিংয়ের তথ্য লিখুন তারপরে হয়ে গেছে ক্লিক করুন।

কোনো সমস্যা হলে, আপনার পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন

  1. আপনার Windows PC-তে, Apple Music বা Apple TV অ্যাপ খুলুন। Windows-এর জন্য কীভাবে Apple-এর অ্যাপ পাবেন

  2. সাইডবারের নিচে আপনার নামে ক্লিক করুন, তারপর আমার অ্যাকাউন্ট দেখুন বিকল্পে ক্লিক করুন। আপনাকে প্রথমে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে হতে পারে। আপনার যদি Windows-এর জন্য iTunes থাকে, তাহলে মেনু বার থেকে অ্যাকাউন্ট বেছে নিন, তারপর আমার অ্যাকাউন্ট দেখুন নির্বাচন করুন।

  3. পেমেন্টের তথ্য-এর পাশে, পেমেন্ট পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  4. পেমেন্ট পদ্ধতি যোগ করুন-এ ক্লিক করুন, তারপরে নতুন পেমেন্ট পদ্ধতি লিখুন। হয়ে গেছে ক্লিক করুন।

  5. পুরোনো পেমেন্ট পদ্ধতির পাশে থাকা এডিট করুন বিকল্পে ক্লিক করুন, তারপর পেমেন্ট পদ্ধতি সরান বিকল্পে ক্লিক করুন।

    Windows স্ক্রিনে পেমেন্ট তথ্য এডিট করুন সেটিংস দেখানো হচ্ছে, বিবৃতি দেখা যাচ্ছে যে Apple আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এনক্রিপশন ব্যবহার করে।
  6. আপনি চাইলে এরপর আপডেট করা বিলিং তথ্য সহ পুরানো পেমেন্ট পদ্ধতি আবার যোগ করতে পারেন।

আপনার পেমেন্ট পদ্ধতি পরিচালনা করার আরও উপায়

আরও সাহায্য চাই?

কী সমস্যা হচ্ছে, আমাদের তা বিস্তারিতভাবে বলুন, আমরা আপনাকে বলব যে এরপর কী করতে হবে।

পরামর্শ পান

প্রকাশের তারিখ: