যদি আপনি আপনার iPhone অথবা iPad-এ ইমেল না পান
যদি আপনি আপনার iPhone অথবা iPad-এ Mail অ্যাপে ইমেল না পান, তাহলে কিছু জিনিস চেষ্টা করে দেখতে পারেন।
শুরু করার আগে
কয়েকটি জিনিস মনে রাখতে হবে ও দেখে নিতে হবে:
যখন আপনি iCloud বা iTunes-এ iOS অথবা iPadOS ব্যাকআপ করেন, তখন এটি আপনার মেইল সেটিংসের ব্যাকআপ নেয়, কিন্তু আপনার ইমেল নয়। আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্ট সেটিংস মুছে ফেলেন বা পরিবর্তন করেন, তাহলে আপনার ডিভাইস থেকে পূর্বে ডাউনলোড করা ইমেলগুলি সরানো হতে পারে।
নিশ্চিত করুন যে আপনার ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে।
পরিষেবায় কোনও সমস্যা হচ্ছে কি না জানতে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
যদি আপনি আপনার ইমেল অ্যাক্সেস করতে না পারেন, অথবা আপনার @icloud.com ইমেল ঠিকানা ব্যবহার করে ম্যাসেজ পাঠাতে এবং গ্রহণ করতে না পারেন, কী করবেন তা জানুন।
আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দেখে নিন
যদি Mail অ্যাপগুলি আপনার ইমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড লিখতে বলে, তাহলে নিশ্চিত করুন যে আপনার পাসওয়ার্ডটি সঠিক। আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দেখতে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর ওয়েবসাইটে সাইন-ইন করুন।
যদি আপনি এখনও ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড সংক্রান্ত ত্রুটি পান, তাহলে ইমেল প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
Mail ফেচ এবং নোটিফিকেশন সেটিংস চেক করুন
ডিফল্টরূপে, ফেচ নিউ ডেটা সেটিংস আপনার ইমেল পরিষেবা দ্বারা সরবরাহিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়। যদি Push একটি সেটিং হিসেবে উপলব্ধ না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিফল্টভাবে ফেচ-এ থাকবে। এই সেটিংস আপনার ডিভাইস কীভাবে ইমেল গ্রহণ করে তা প্রভাবিত করে। এই সেটিংস অ্যাডজাস্ট করতে:
সেটিংসে গিয়ে অ্যাপ বিকল্পে ট্যাপ করুন
Mail-এ বেছে নিন, তারপর Mail অ্যাকাউন্টে ট্যাপ করুন।
ফেচ নিউ ডেটা-তে ট্যাপ করুন।
একটি সেটটিং বেছে নিন — যেমন অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি — অথবা Mail অ্যাপ কত ঘন ঘন ডেটা ফেচ করবে তার জন্য একটি সময়সূচী বেছে নিন।
iOS 11 এবং তার পরবর্তী সংস্করণ এবং iPadOS-এর ক্ষেত্রে, অটোমেটিক্যালি ডিফল্টরূপে সেট করা থাকে। আপনার ডিভাইসটি কেবল তখনই ব্যাকগ্রাউন্ডে নতুন ডেটা ফেচ করবে যখন আপনার ডিভাইসটি চার্জ করা হবে এবং Wi-Fi এর সাথে সংযুক্ত থাকবে।
নিশ্চিত করুন যে আপনার নোটিফিকেশন সেটিংস Mail অ্যাপের জন্য সঠিক আছে:
সেটিংসে যান, তারপর নোটিফিকেশন্স-এ ট্যাপ করুন।
Mail-এ ট্যাপ করুন।
আপনার সতর্কতা, শব্দ এবং ব্যাজগুলি সামঞ্জস্য করুন।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন
ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করে বা তাদের স্ট্যাটাস ওয়েবপেজে গিয়ে দেখুন যে কোনও পরিষেবা সংক্রান্ত সমস্যা হয়েছে কিনা।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে জিজ্ঞাসা করুন যে আপনি নিজের ইমেল অ্যাকাউন্টে কোনও নিরাপত্তামূলক ফিচার বা সীমাবদ্ধতা চালু করেছেন কিনা, যেমন, টু-স্টেপ ভেরিফিকেশন। আপনার ডিভাইসে ইমেল পাঠাতে এবং গ্রহণ করতে আপনার একটি বিশেষ পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে অথবা আপনার ইমেল প্রদানকারীর কাছ থেকে অনুমোদনের অনুরোধ করতে হতে পারে।
আপনার ইমেল পরিষেবা প্রদানকারী বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলে আপনার ইমেল অ্যাকাউন্টের সেটিংস সঠিক আছে কিনা দেখে নিন।
আপনার ইমেল অ্যাকাউন্ট সরিয়ে দিয়ে আবার সেট-আপ করুন
কম্পিউটার থেকে, আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর ওয়েবসাইটে সাইন-ইন করুন। নিশ্চিত করুন যে আপনার সমস্ত ইমেল সেখানে আছে অথবা নিশ্চিত করুন যে আপনার ইমেলটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোথাও সংরক্ষিত আছে।
আপনার ডিভাইস বেছে নিন, সেটিংসে যান, তারপর অ্যাপ বিকল্পে ট্যাপ করুন।
Mail-এ বেছে নিন, তারপর Mail অ্যাকাউন্টে ট্যাপ করুন।
যে ইমেল অ্যাকাউন্ট সরাতে চান সেটিতে ট্যাপ করুন, তারপর অ্যাকাউন্ট মুছুন ট্যাপ করুন।
যদি এই ধাপগুলি কাজ না করে, আরও তথ্যের জন্য আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
আরও সাহায্য চাই?
কী সমস্যা হচ্ছে, আমাদের তা বিস্তারিতভাবে বলুন, আমরা আপনাকে বলব যে এরপর কী করতে হবে।